সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই পৌরশহরের মজলিশপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সহকারী শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে নির্মানাধীন নিজ বাসায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অসিত চন্দ্র দাস (৩৩) উপজেলার চরনারচর ইউনিয়নের সতানন্দপুর গ্রামের মুক্তিযুদ্ধা সতিশ চন্দ্র দাসের ছেলে। তিনি রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকাল ৪ টার দিকে বাড়ির আঙিনায় বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন তিনি। অসাবধানতাবশত একটি ছিঁড়ে যাওয়া তারে হাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, নিহতের সুরহাল রিপোর্ট সংগ্রহের প্রস্তুতি চলছে। পরিবারের স্বজনসহ শিক্ষকদের মাঝে হৃদয়বিদারক পরিস্থিতি বিরাজ করছে।
Related News
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ৩
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে গোষ্ঠীগত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রুস্তমRead More
দিরাইয়ে ৪ ফার্মেসিকে জরিমানা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে চারRead More



Comments are Closed