সিলেটে দুটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৭ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে নগরীর লামাবাজার এলাকার আয়েশা মেডিকেয়ার এবং মিরের ময়দান এলাকার শাহজালাল মেডিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আয়েশা মেডিকেয়ারকে ৮০ হাজার টাকা এবং শাহজালাল মেডিকেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব জানান, আয়েশা মেডিকেয়ারের কোনো বৈধ লাইসেন্স নেই। এছাড়া হাসপাতালটির অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী পাওয়া গেছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি ২০১৯ সালের পর থেকে লাইসেন্স নবায়ন করেনি।
অন্যদিকে, শাহজালাল মেডিকেলের বিষয়ে তিনি জানান, হাসপাতালটি লাইসেন্স নবায়নের জন্য আবেদন করলেও সেখানে শিক্ষার্থীদের দিয়ে নার্সের কাজ করানো হচ্ছে, যা বেআইনী। পাশাপাশি অপারেশনের আগে যথাযথভাবে অ্যানেসথেসিয়া প্রদান করা হচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।
এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব।
Related News
সিলেট নগরী থেকে ৩ দিন ধরে নিখোঁজ বিপ্লব দেব
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের চৌকিদেখী এলাকা থেকে বিপ্লব দেবRead More
শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজান হলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন পদে রদবদল করেছে সরকার। জেলার বর্তমানRead More



Comments are Closed