বৈশাখী নিউজ ২৪
মঙ্গলে জৈব অণুর সন্ধান পেল নাসার কিউরিওসিটি রোভার
প্রযুক্তি ডেস্ক: মঙ্গল গ্রহে জীবনের অস্তিত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নাসার কিউরিওসিটি রোভারের সাম্প্রতিক আবিষ্কার। গ্রহটিতে এমন কিছু জৈব অণুর সন্ধান পাওয়া গেছে, যেগুলো পৃথিবীতে জীবনের উৎপত্তির মৌলিক উপাদান হিসেবে বিবেচিত হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের নিরক্ষরেখার কাছাকাছি একটি প্রাচীন শুকনো হ্রদের তলদেশ থেকে এসব অণু শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া সাতটি অণুর মধ্যে পাঁচটিই আগে কখনও মঙ্গলে দেখা যায়নি। তবে এগুলো প্রাচীন কোনো জীবনের সঙ্গে সম্পর্কিত, নাকি উল্কাপিণ্ডের মাধ্যমে এসেছে বা ভূ-প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে— সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবুও এই আবিষ্কার থেকে ধারণা করা হচ্ছে,Read More
সিলেটের দুই হোটেলে অনৈতিক কাজে জড়িত ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাটস্থ ‘অতিথি’ আবাসিক হোটেল এবং তালতলাস্থ ‘সুফিয়া’ হোটেলে পৃথক অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে এরমধ্যে ২ জন নারী ৪ জন পুরুষ রয়েছে।হোটেল দুটি সিলগালা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে হোটেলের ২০১ নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে একজন পুরুষ ও এক নারীকে আটক করা হয়। একইদিন বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর তালতলাস্থ ‘সুফিয়া’ আবাসিক হোটেলের ১১২নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকারRead More
পাকিস্তানে নারীদের জন্য ‘গোলাপি স্কুটি’ প্রকল্প
লাইফ স্টাইল ডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক সরকার নারীদের চলাচল সহজ ও স্বনির্ভরতা বাড়াতে চালু করা ‘ফ্রি পিংক ইভি স্কুটি’ প্রকল্প এবার হায়দরাবাদ শহরে সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এর আগে সুক্কুর শহরে সফল বাস্তবায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে চালু হওয়া এ প্রকল্পের উদ্বোধনের দিনই বিলাওয়াল ভুট্টো অন্তত ২০০ নারীকে বিনামূল্যে বৈদ্যুতিক গোলাপি স্কুটি প্রদান করেন। পরবর্তীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরও ৩০০ নারীকে স্কুটি দেওয়া হয়। সিন্ধুতে নতুন ও ব্যতিক্রমী এই উদ্যোগ দ্রুত আলোচনায় আসে। প্রাদেশিক সরকারের মতে, সুক্কুরে সফল বাস্তবায়নের পর প্রকল্পটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বেড়েছে, যারRead More
মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা” : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”
মিহিরকান্তি চৌধুরী: মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা” গ্রন্থটি মূলত একটি আঞ্চলিক ইতিহাসভিত্তিক গবেষণাধর্মী রচনা, যেখানে নবীগঞ্জের অতীত, সমাজ-সংস্কৃতি, অর্থনীতি, রাজনৈতিক বিবর্তন এবং লোকজ ঐতিহ্যকে সুসংবদ্ধভাবে উপস্থাপন করা হয়েছে। পুরো টেক্সট পর্যালোচনায় দেখা যায়, এটি কেবল তথ্যসংকলন নয়—বরং এক ধরনের স্মৃতি-সংরক্ষণ ও পরিচয় নির্মাণের প্রয়াস। আঞ্চলিক ইতিহাসচর্চা সাধারণত বৃহত্তর জাতীয় ইতিহাসের আড়ালে চাপা পড়ে থাকে; ফলে স্থানীয় মানুষের জীবনযাপন, সংস্কৃতি, সংগ্রাম ও অর্জনের বহুমাত্রিক দিকগুলো যথাযথভাবে লিপিবদ্ধ হয় না। এই প্রেক্ষাপটে গ্রন্থটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি নবীগঞ্জকে একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিসর হিসেবে নয়, বরং একটি জীবন্ত সামাজিক-ঐতিহাসিক সত্তা হিসেবে দেখতে শেখায়। লেখকRead More
ময়মনসিংহে কলেজছাত্র ইকবাল হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পলিটেকনিক ছাত্র শাহিনুর আলম ওরফে ইকবাল (২০) হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অপরাধে সহায়তার দায়ে দুই নারীকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আদালতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আসিফ রানা নাঈম ওরফে রানা, মো. গোলাম হোসেন ওরফে ভুলু, মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহমেদ ওরফে বাবু, মো. ইউনুছ আলী ওরফে ইছাহ আলী এবং শামছুল হক। মৃত্যুদণ্ডেরRead More
দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট
প্রযুক্তি ডেস্ক: বেইজিং হাফ ম্যারাথনে মানুষের বিশ্বরেকর্ডকেও ছাড়িয়ে গেছে চীনের তৈরি একটি হিউম্যানয়েড রোবট। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়, এই রোবটটি ২১ কিলোমিটারের দৌড় শেষ করেছে মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে, যা মানুষের বিশ্বরেকর্ডের চেয়েও দ্রুত। এ বছরের মার্চে লিসবন রোড রেসে উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপলিমো একই দূরত্ব প্রায় ৫৭ মিনিটে শেষ করেছিলেন। গত বছর প্রথমবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেবার বিজয়ী রোবট সময় নিয়েছিল ২ ঘণ্টা ৪০ মিনিট ৪২ সেকেন্ড। অর্থাৎ এ বছর রোবট প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। এই রোবটটি তৈরিRead More
সিলেটে নিখোঁজ স্কুল ছাত্রী ১৪ দিন পর গাজীপুরে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় অপহরণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সিলেটের মোগলাবাজার থানাধীন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী গত ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন (৭ এপ্রিল) তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরবর্তীতে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই শিহাব মাহমুদ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালRead More
বিশ্বনাথে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, দূর্ভোগে এলাকাবাসী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় মসজিদ, মাজার, মন্দির ও বাসা-বাড়িতে ধারাবাহিক চুরির পর এবার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। রাত নামলেই বেপরোয়া চোরচক্র উপজেলার বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে। সাম্প্রতিক একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) রাতে বিশ্বনাথ পৌরসভার সুড়িরখাল গ্রামে ২৫ কেভির একটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায় চোরেরা। শেকলের তালা কেটে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যায় তারা। ঘটনাস্থলে বক্সসহ অপ্রয়োজনীয় কিছু যন্ত্রাংশ ফেলে রেখে যায়। এর আগে ১৩ এপ্রিল রাতে পৌরসভার ইলিমপুর মূল সড়কের পাশRead More
২০২৫ সালে অভিবাসন পথে মারা গেছেন ৭৯০০ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সালে অভিবাসন পথে প্রায় ৭ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আরও ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছে এবং তারা মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ ২০১৪ সাল থেকে অভিবাসনের সময় ৮০ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজের ঘটনা নথিভুক্ত করেছে বলে জানায় আইওএম। আইওএম আরও জানায়, এই সংখ্যা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার সর্বনিম্ন সীমা নির্দেশ করে। তবুও, এই পরিসংখ্যান স্পষ্টভাবে তুলে ধরে যে,Read More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৮ জনের মৃত্যু হলো। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৮৫ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৮০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭Read More


