Main Menu

বিশ্বনাথে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, দূর্ভোগে এলাকাবাসী

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় মসজিদ, মাজার, মন্দির ও বাসা-বাড়িতে ধারাবাহিক চুরির পর এবার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। রাত নামলেই বেপরোয়া চোরচক্র উপজেলার বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে। সাম্প্রতিক একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) রাতে বিশ্বনাথ পৌরসভার সুড়িরখাল গ্রামে ২৫ কেভির একটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায় চোরেরা। শেকলের তালা কেটে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যায় তারা। ঘটনাস্থলে বক্সসহ অপ্রয়োজনীয় কিছু যন্ত্রাংশ ফেলে রেখে যায়।

Manual8 Ad Code

এর আগে ১৩ এপ্রিল রাতে পৌরসভার ইলিমপুর মূল সড়কের পাশ থেকে একটি ২৫ কেভির ট্রান্সফরমার খুলে রেখে যায় চোরচক্র। পরদিন এলাকাবাসী বিদ্যুৎ অফিসকে জানালে তা পুনরায় স্থাপন করা হয়। এছাড়া কালিগঞ্জ বাজার ও দাউদপুর মসজিদের পাশ থেকেও ২৫ কেভির একটি ট্রান্সফরমার চুরি হয়। একই সময়ে কালিগঞ্জ-দাউদপুর সড়ক থেকে ১০ কেভির আরেকটি ট্রান্সফরমার নিয়ে যায় চোরেরা।

Manual3 Ad Code

সুড়িরখাল গ্রামের বাসিন্দা মঈন উদ্দিন জানান, ঝড়ের রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে চোরেরা ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। ফলে পুরো গ্রাম বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

স্থানীয় একটি মসজিদের মুতাওয়াল্লি বলেন, চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। ট্রান্সফরমার চুরি হওয়ায় এসএসসি পরীক্ষার্থীসহ গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং দ্রুত চোরচক্রকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code