২০২৫ সালে অভিবাসন পথে মারা গেছেন ৭৯০০ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সালে অভিবাসন পথে প্রায় ৭ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আরও ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছে এবং তারা মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ ২০১৪ সাল থেকে অভিবাসনের সময় ৮০ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজের ঘটনা নথিভুক্ত করেছে বলে জানায় আইওএম।
আইওএম আরও জানায়, এই সংখ্যা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার সর্বনিম্ন সীমা নির্দেশ করে। তবুও, এই পরিসংখ্যান স্পষ্টভাবে তুলে ধরে যে, অভিবাসীদের মৃত্যু বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed