বৈশাখী নিউজ ২৪
জৈন্তাপুরে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ছাতলারপাড় এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ছাতলারপাড় এলাকার আতর আলীর পরিত্যক্ত বাড়ির একটি জারুল গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জমির আলী (২৪) নামের ওই যুবককে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। Views: 252
হবিগঞ্জে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (৮ মে) সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল আনুমানিক ৭টার দিকে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে অত্যন্ত কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এরপর একইRead More
সুনামগঞ্জে অজ্ঞাত নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবার পাশ থেকে অজ্ঞাত এক নারীর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) বিকেল ৪টার দিকে উপজলোর কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নাদামপুর গ্রামের পতিত জমির এক ডোবার পাশে ওই নারীর বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় স্কুলশিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এ তথ্যটি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ওই নারীর মৃতদেহRead More
শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ হোসেন (৫৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় অজয় হাজারার বসতবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয়রা পুকুরে এক ব্যক্তির পা ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহত মোহাম্মদ হোসেন কুমিল্লার লাকসাম থানার আলোকদিয়া ইউনিয়নের খোজারকলা গ্রামের মৃত শরবত আলীর ছেলে। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান,Read More
ইনস্টাগ্রাম থেকে কোটি কোটি অ্যাকাউন্ট বন্ধ, কারণ জানালো মেটা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম বড় ধরনের ‘ক্লিনআপ অভিযান’ চালিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। ২০২৬ সালের অন্যতম বড় এই অভিযানে কোটি কোটি ভুয়া ও দীর্ঘদিন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিশ্বের বহু জনপ্রিয় তারকা, ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ডের ফলোয়ার সংখ্যায় হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার কাইলি জেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের এই ‘গ্রেট পার্জ’ পর তার ফলোয়ার সংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ কমে গেছে। শুধু কাইলি নন, আরও অনেক সেলিব্রিটি ও কনটেন্ট ক্রিয়েটরের ফলোয়ার সংখ্যাও রাতারাতি কমেRead More
মালয়েশিয়ায় ময়লার ডাম্পারে মিলল বাংলাদেশির মরদেহ
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নির্মাণাধীন এক ভবনের ময়লার ডাম্পার থেকে রবিউল হাসান রবিন (৩৫) নামে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। গত মঙ্গলবার (৫ মে) বিকেলে দেশটির বুকিত জলিল এলাকায় নির্মাণাধীন ভবনের ভেতরে থাকা ময়লা ফেলার স্থান (ডাম্পার) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতের পরিবার। নিহত রবিন তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তার ১৫ বছর বয়সী এক ছেলে, ৫ বছরের এক মেয়ে ও দুই বছরের একটি ছোট ছেলে রয়েছে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেRead More
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত
প্রবাস ডেস্ক: রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি রুশ সেনাবাহিনীর নিয়মিত সৈন্য হিসেবে কর্মরত ছিলেন। রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা এবং জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে রিয়াদ ছিলেন চতুর্থ। পরিবার সূত্র জানায়, শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর সংবাদ পরিবারকে জানান। লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং ড্রোন হামলায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।Read More
কসবা সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৯ মে) বিকেলে কসবা উপজেলার ক্ষিরনাল সীমান্তের মেইন পিলার ২০৩৬ এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দুটি বাংলাদেশে ফেরত দেওয়া হয়। নিহতরা হলেন- ধজনগর গ্রামের হেবযু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০) ও মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীর হোসেন। এর আগে, শুক্রবার (০৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ধজনগর-পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় বিএসএফের ছররা গুলিতে নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহতRead More
স্বামী-স্ত্রী’র বিরোধ; শিশুকে অপহরণ স্টাইলে তুলে নেয়ার চেষ্টা মায়ের
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দিনদুপুরে দেশীয় অস্ত্রের মুখে অপহরন স্টাইলে স্বামীর বাড়ি থেকে শিশু সন্তান নেহা চৌধুরী (১০) কে তুলে নেওয়ার চেষ্টা করেন মাসহ অন্যান্যরা। রাস্তায় শিশুটির কান্নার শব্দে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চৌমুহনীতে মোটরসাইকেল থেকে নেহাকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান স্থানীয়রা। এঘটনার পর শিশুর মা, খালাসহ অন্যান্যরা পুলিশ ফাঁড়ির কক্ষে হামলা ও পুলিশ সদস্যের গাঁয়েও হাত তুলেন। পরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিযুক্তদের মুচলেখা নিয়ে ছেড়ে দেন। ঘটনাটি ঘটেছে গত ৮ মে শুক্রবার বেলা পৌনে ১টায় কুলাউড়া উপজেলার ভূঁইগাও গ্রামের কবির আহমদ চৌধুরীর বাড়িতে।Read More
সারাদেশে হাম-রোবেলার টিকা নিশ্চিত করে শিশুদের জীবন রক্ষার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অগ্রাধিকার বিবেচনায় হাম-রোবেলা ভাইরাসের টিকা প্রাপ্তি নিশ্চিত করে শিশুদের জীবন রক্ষা করা, হাম-রোবেলা টিকা প্রদানে গাফিলতির জন্যে দায়ী সকলের বিচারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৯ মে শনিবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, এম এ ওয়াদুদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি জহরRead More


