Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ঈদে চালু হচ্ছে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস, টিকিট বিক্রি শুরু ১৭ মে

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আগামী ২৩ মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ মে থেকে। বৃহস্পতিবার (১৪ মে) বিআরটিসির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা তুলনামূলক কম খরচে দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন। জনসাধারণকে বিআরটিসির এই সেবা গ্রহণের আহ্বানRead More


ব্রাহ্মণবাড়িয়ার বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাহাদ ওই গ্রামের দক্ষিণপাড়ার মো. ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ ও বৈরী আবহাওয়া সৃষ্টি হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ফাহাদ গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কসবা উপজেলাRead More


লেবাননে আরও দুই বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত সোমবারও একই এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী প্রাণ হারান। সব মিলিয়ে এই হামলায় এখন পর্যন্ত চারজন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। দূতাবাস জানিয়েছে, গত ১১ মে রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় একটি আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। বুধবার লেবানিজ আর্মি ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটিRead More


মালয়েশিয়ায় অভিযানে আটক ৮৮ বাংলাদেশি

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার দুই রাজ্যে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিশেষ এই অভিযানে ১৩৪ জন বিদেশিকে আটক করেছে তারা। আটকদের মধ্যে ৮৮ জনই বাংলাদেশি। বুধবার (১৩ মে) কেদাহ রাজ্যের দুই জেলায় এবং জোহর রাজ্যের এক জেলায় এই অভিযান চালানো হয়। কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানায়, বুধবার সকাল ১০টা থেকে কুলিম ও কোটা সেতার এলাকায় চালানো বিশেষ অভিযানে অংশ নেন ইমিগ্রেশন বিভাগের ২৩ জন কর্মকর্তা। গোপন তথ্য ও জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনটি স্থাপনায় তল্লাশি চালিয়ে মোট ১২০ জন স্থানীয় ও বিদেশি নাগরিককে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যেRead More


জৈন্তাপুরে সারী-গোয়াইন এফসিডিআই পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-গোয়াইন এফসিডিআই পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্টিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. শাহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে শাখাওয়াতুল আম্বিয়া সুমন নির্বাচিত হয়েছেন। ১৪ মে বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত ৪টি পদে ভোট গ্রহণ উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসে অনুষ্টিত হয়। ভোট গ্রহন শেষে নির্বাচন কর্মকর্তা মিলন কুমার সরকার নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। সভাপতি পদে মো. শাহাব উদ্দিন, সহ-সভাপতি পদে শামীম আহমদ, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় শাখাওয়াতুল আম্বিয়া সুমন, ‍যুগ্ম-সাধারণ সম্পাদ পদে মো. আব্দুল মান্নান, কোষাদক্ষ পদে মো, বাহার উদ্দিন, এছাড়াRead More


শাবিতে বাংলাদেশ-পাকিস্তান ২য় এডুকেশন এক্সপো রোববার

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ-পাকিস্তান ২য় এডুকেশন এক্সপো আগামী রোববার (১৭ মে) সকাল ১০টায় নিউ সোশ্যাল সায়েন্স ভবনের নিচতলায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এডুকেশন এক্সপোতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এডুকেশন এক্সপোতে পাকিস্তানের শীর্ষ ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন। বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডরের অংশ হিসেবে পাকিস্তান সরকারের সম্পূর্ণ অর্থায়নে বাংলাদেশি শিক্ষার্থীদের ফুলব্রাইট স্কলারশিপ দিচ্ছে দেশটি। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। পাকিস্তানেRead More


শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ২টি বাস উপহার

বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে ২টি বাস উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্য্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর হাতে বাস দুটির চাবি হস্তান্তর করেন পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এদিকে দিনব্যাপী শাবিপ্রবি ক্যাম্পাসসহ নগরীর লামাবাজার, বাগবাড়ী (বর্ণমালা পয়েন্ট), এয়ারপোর্ট রোডের বড়শালা এলাকায় ব্যাংকেরRead More


নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাঙালিয়ানা’ সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কালচারাল ক্লাবের আয়োজনে ‘বাঙালিয়ানা’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার এনইইউবি’র শেখঘাট ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। ‘বাঙালিয়ানা’ এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি পিঠা’র পসরাও সাজানো হয়। এনইইউবি কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধানRead More


হবিগঞ্জে নদী থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় আতঙ্কিত হয়ে নদীতে পড়ে নিখোঁজ হওয়া কৃষক সাদেক মিয়ার (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে সুতাং নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাদেক মিয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সাদেক মিয়া ও ফরাশ মিয়া দুই ভাই মিলে জমি থেকে ধান আনতে হাওরে যান। এর কিছুক্ষণ পরই হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তারা নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় বজ্রপাতের শব্দ শুনে সাদেক মিয়া নদীতে ঝাপRead More


পঞ্চগড় থেকে হারিয়ে যাচ্ছে কাউনের চাষ

মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলা থেকে হারিয়ে যাচ্ছে কাউনের চাষ। সরেজমিনে জেলার বিভিন্ন অঞ্চল ঘুরে কোথাও তেমন কাউন চাষাবাদ খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ শখের বসে ৫/১০ শতক জমিতে কাউন চাষ করেছেন। এ সময় কথা হয় বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের উলিপুকুরী গ্রামের চাষী রমজান মিয়ার সাথে। তিনি ৮ শত জমিতে কাউন চাষ করেছেন। বর্তমানে কাউন এর শীষ বের হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে কাউন ক্ষেত ঘরে তুলবেন। আরো কয়েকজন কৃষক কাউন আবাদ করেছেন অল্প জমিতে শখের বসে। অনেক কৃষক জানান, কাউন চাষ আমাদের আর করতে হয় না।Read More