Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হবিগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়ক শনিবার (১৬ মে) দুপুরে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক-শ্রমিকেরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়কে বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। শ্রমিকেরা জানান, দীর্ঘ ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে বিরতিহীন পরিবহন চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ তাদের বাস চলাচলে বাধা দিচ্ছে। গত ১০ মে মৌলভীবাজারে বিরতিহীন বাসRead More


জকিগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থেকে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জকিগঞ্জ থানাধীন ২নং বীরশ্রী ইউনিয়নের অর্ন্তগত ইসাখালি সংলগ্ন মইয়াখালি পয়েন্টে সাদিয়া স্টোরের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট চালিয়ে অনটেস্ট সিএনজি অটোরিক্সাসহ তাকে আটক করা হয়। আটককৃত ফখরুল ইসলাম ফখর (৩৭) জকিগঞ্জ থানার ৪নং খলাছড়া ইউনিয়নের গাগলাজোড় গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র। এর সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, জেলায় অপরাধ দমন, অবৈধ মাদকRead More


হজযাত্রায় বিমান ভাড়া ১ লাখ টাকার মধ্যে আনা সম্ভব: হাব সভাপতি

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের হজযাত্রায় বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। তার মতে, বিমান সংস্থাগুলোর অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা বন্ধ করা গেলে হজযাত্রার টিকিট মূল্য ১ লাখ টাকার মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে। শনিবার (১৬ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি ও সার্বিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে হাব সভাপতি অভিযোগ করে বলেন, ‘হজ ডেডিকেটেড ফ্লাইটের নামে বিমান সংস্থাগুলো হজযাত্রীদের কাছ থেকে প্রায় ৫৪Read More


রোববার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য রোববার (১৭ মে) নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই- আরেফিন। তিনি জানান, রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ফিডারের আওতাধীন বলদি, তেতুর তল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ী, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলী অতিরবাড়ীসহ এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে এ সময় বিদ্যুৎRead More


সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৫তলাস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জিলাল আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আমিনুজ্জামান চৌধুরী, সালেহ আহমদ, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, আফসার আহমদ, মোহাম্মদ ফোরকান মিয়া, জোবায়দা বেগম আখি, মো:Read More


সিলেটে হাইকোর্ট বেঞ্চ পুনরায় চালু করতে হবে: গণদাবি পরিষদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগ গণদাাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা ১৬ মে শনিবার বিকাল ৪টায় সমবায় ভবনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক বাহরুল ইসলাম মিঠুর পরিচালনায় সভায় বক্তারা অনতিবিলম্বে সিলেটে পুনরায় হাইকোর্ট বেঞ্চ চালুর জোর দাবি জানিয়ে বলেন, এটা সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি। বক্তারা আরো বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাাগে আয়কর ট্রাইবুন্যাল কোর্ট থাকলেও সিলেটবাসীর দাবি উপেক্ষা করে তা স্থাপন করা হচ্ছে না। সিলেট চেম্বার এন্ড কমার্স, করদাতা ও কর আইনজীবীদের পক্ষ থেকে ট্রাইবুন্যাল কোর্ট স্থাপনের দাবিRead More


ইউরোপের পথে প্রবাসীদের স্বপ্ন ও সংগ্রামের ব্যবচ্ছেদ

শামসুল ইসলাম: ইউরোপ, এক মায়াবী হাতছানির নাম। উন্নত জীবন-যাপন আর উজ্জ্বল ভবিষ্যতের আশায় প্রতি বছর হাজারো বাংলাদেশি তরুণ এই মহাদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন। কিন্তু এই স্বপ্নযাত্রার পথ সবার জন্য সমান মসৃণ হয় না। কেউ বৈধ পথে মেধার স্বাক্ষর নিয়ে যান, আবার কেউ জীবনকে তুচ্ছ করে দুর্গম পথ কিংবা উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছাতে চান স্বপ্নের বন্দরে। এই অনিশ্চিত যাত্রায় দু:খজনকভাবে অনেক তরুণকে অকালে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয়, যা আমাদের সমাজব্যবস্থার এক করুণ বাস্তবতাকে তুলে ধরে। নানা চড়াই-উতরাই পেরিয়ে যারা শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেন, তাদের জন্যও সাফল্যেরRead More


বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: কালচারাল কাউন্সিলর, চায়না দূতাবাস

শাবি সংবাদদাতা: বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাও পিং। ১৬ মে শনিবার সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চাইনিজ কর্নার আয়োজিত “চা ও বিশ্ব:নান্দনিক মিলনমেলা” শীর্ষক সেমিনারে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। লি শাও পিং বলেন, “চা কেবল একটি পানীয় নয়; এটি বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সম্মান এবং জনগণের মধ্যে সংযোগের প্রতীক। চীনা সভ্যতায় চা সম্প্রীতি, ধৈর্য, প্রজ্ঞা এবং মানবিক সংযোগের প্রতিনিধিত্ব করে।Read More


পটুয়াখালীতে রাতে ঘরে ঢুকে শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ

বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী ও তার স্বজনরা জানায়, ওই শিক্ষার্থীর বাবা প্রায় দুই বছর আগে মারা গেছেন। জীবিকার উদ্দ্যেশে রাতে তার মা ও ভাই ওই শিক্ষার্থীকে ঘরে রেখে বাহির থেকে সামনের দরজায় তালা লাগিয়ে রেনু পোনা শিকারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী নদীতে যায়। রাত দেড়টার দিকে দুই যুবক সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধেRead More


সিলেটে ১ কোটি ১৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্ত এলাকায় প্রায় এক কোটি ১৮ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (১৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকা সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক এবং পান্থুমাই বিওপি এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় জিরা, গরু, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে চা-পাতাসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৩৯ হাজার ৫ শতRead More