বৈশাখী নিউজ ২৪
মহাকাশে তৈরি বিদ্যুৎ পাঠানো যাবে স্যাটেলাইট ও পৃথিবীতে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: মহাকাশে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে মহাকাশ থেকে পৃথিবী কিংবা কক্ষপথে থাকা স্যাটেলাইট ও মহাকাশযানে তারবিহীন উপায়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে। চীনের শায়ানসি প্রদেশের সিতিয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘সান চেজিং’ বা ‘জুরি’ নামের প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে একটি তারবিহীন বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা তৈরি করেছেন। গবেষকদের দাবি, এই ব্যবস্থার মাধ্যমে একই সময়ে একাধিক চলমান লক্ষ্যবস্তুতে সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করা গেছে। সাম্প্রতিক পরীক্ষায় ১০০ মিটার দূরত্বে তারবিহীন বিদ্যুৎ পরিবহনের দক্ষতা ২০ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। এ সময় ১ হাজার ১৮০Read More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দামRead More
সিলেটে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের তিন জেলাসহ দেশের কয়েকটি অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। মৃদু মাত্রার এই ভূমিকম্পে সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যেরও বেশ কিছু এলাকা কেঁপে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৩। আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জের গজনাইপুর ছিল এই ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল। সূত্র জানায়, ৩ দশমিক ৩ মাত্রার এই মৃদু কম্পনটি উৎপত্তিস্থল হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জেরRead More
সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। তার বাড়ি সিলেটের সদর উপজেলা। এনিয়ে চলতি বছরে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। ৯ মাস বয়েসি এই শিশু মঙ্গলবার (১৯ মে) সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসাতালে মৃত্যুবরণ করেছে। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ বুধবার সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৯২ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৮০ জন রোগী ভর্তি আছেন। গতRead More
কানাইঘাটে ভ্যানের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট পৌরশহরে ব্যাটারিচালিত পানিবাহী ভ্যানগাড়ির ধাক্কায় প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী অভি দাসের (৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, গত সোমবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে স্কুল ছুটি শেষে বের হওয়ার সময় কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী অভি দাসকে একটি পানিবাহী ব্যাটারিচালিত ভ্যানগাড়ি স্বজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। ঘটনার পর স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুশিক্ষার্থী অভি দাস মৃত্যুবরণ করে।Read More
পর্যটকদের জন্য নতুন বিধিনিষেধ জারি করল থাইল্যান্ড
আর্ন্তজাতিক ডেস্ক: পর্যটকদের জন্য চালু থাকা ভিসামুক্ত প্রবেশ সুবিধার মেয়াদ বড় পরিসরে কমানোর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। মঙ্গলবার (১৯ মে) দেশটির মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে ২০২৪ সালের জুলাইয়ে চালু হওয়া ৬০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা থেকে সরে আসছে ব্যাংকক। করোনাভাইরাস মহামারির পর পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে সে সময় যুক্তরাষ্ট্র, ইসরায়েল, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ এবং ইউরোপের ২৯ দেশের শেনজেন অঞ্চলের নাগরিকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছিল। নতুন নীতির আওতায় ভিসামুক্ত অবস্থানের সর্বোচ্চ সময়সীমা আবার ৩০ দিনে নামিয়ে আনা হচ্ছে। কিছু দেশের নাগরিকদের জন্য এই সময়Read More
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ফের ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি সম্প্রসারণের ঘোষণার কয়েক দিনের মধ্যেই আবারও রক্তাক্ত হয়ে উঠেছে লেবানন–ইসরায়েল সীমান্ত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো এক হামলাতেই ১০ জনের মৃত্যু হয়। সেখানে তিন শিশু ও তিন নারীও ছিলেন। এ হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে, নাবাতিয়েহ ও টাইর অঞ্চলেও পৃথক হামলায় আরও ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতRead More
আজ সিলেটের ১০ পয়েন্টে বিক্রি হবে টিসিবির পণ্য
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরীর ১০টি পয়েন্টে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত ১১ মে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। তবে শুক্রবার টিসিবির কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (২০ মে) নগরীর যেসব এলাকায় টিসিবির পণ্য বিক্রি হবে সেগুলো হলো— ১৬নং ওয়ার্ডের ধোপাদিঘীরপার, ৩১নং ওয়ার্ডের মুরাদপুর, ৭নং ওয়ার্ডের সুবিদবাজার, ৪০নং ওয়ার্ডের কুচাই, ২৬নং ওয়ার্ডের কদমতলী, ৩৫নং ওয়ার্ডের আলুরতল, ২৭নং ওয়ার্ডের গুটাটিকর, ৩৮নং ওয়ার্ডের তেমুখী, ১০নং ওয়ার্ডের কানিশাইল এবং ৮নং ওয়ার্ডের মদিনা মার্কেট। এসব পয়েন্ট থেকে ক্রেতারা সুলভ মূল্যেRead More
সিলেটে ৬ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সিলেট বিভাগে ৬ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। মঙ্গলবার (১৯ মে) অধিদপ্তরের অভিযানে পাহাড় ও টিলা কর্তন, পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা, ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং তরল বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে এসকল সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১২ লাখ ৫৪ হাজার ২০০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। ক্ষতিপূরণের অর্থ আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রেরিত একRead More
শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস শ্রমিক সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা শ্রমিক ও মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় ৩ জন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় প্রায় ২ ঘণ্টার বেশী সময় ধরে শ্রীমঙ্গল শহর এবং ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শ্রীমঙ্গলের চৌমুহনা, স্টেশন রোড ও পেট্রোল পাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, হবিগঞ্জ রোডে সকালে এক সিএনজি শ্রমিকের সঙ্গে মাইক্রোবাস শ্রমিকদের বাকবিতণ্ডারRead More


