Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৯ মাস বয়েসি এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু সালেহ আহমদের বাড়ি কানাইঘাট উপজেলার বাউরবাগ গ্রামে। সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে সে। এ নিয়ে শনিবার (৬ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৫ জনে দাঁড়ালো। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে। এদের মধ্যে একজন ২২ বছর বয়েসি নার্স ও বাকিরা সব শিশু। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।Read More


কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘটের ডাক

বৈশাখী নিউজ ডেস্ক: ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। শনিবার (৬ জুন) এর মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে রোববার (৭ জুন) ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৪ জুন বৃহস্পতিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র‌্যাব-৯ বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটিরRead More


দিরাইয়ে ট্রাকের ধাক্কায় ইটভাটা ম্যানেজার নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে ইট পরিবহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ইটভাটা ম্যানেজার নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে। তিনি দিরাই উপজেলার শরিফপুর গ্রামের ‘কে.ভি অটোব্রিক্স’ ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক খালেক মিয়া পালিয়ে গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কে.ভি অটোব্রিক্স থেকে ট্রাকে করে ইট নিয়ে দিরাই সদরে যান ম্যানেজার আনোয়ার হোসেন ও চালক খালেক মিয়া।Read More


ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার (৬ জুন) সকালে নগরীর মিরবক্সটুলাস্থ কলেজের সামন থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিতে ডেঙ্গু ছড়ানোর মাধ্যম এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা, বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের গুরুত্ব সম্বলিত বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড প্রদর্শন করা হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, হাসপাতাল মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিদ্ধার্থ পাল, প্রফেসর মোহাইমিন সোহেল, ডা. মুর্শেদRead More


মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী, আহত ৬৫

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরে সিলেট বিভাগে এক মাসে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ প্রানহানির ঘটনা ঘটেছে মে মাসে। এই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের প্রানহানি হয়েছে। এরমধ্যে ২০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। মে মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়। আর কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়। মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ঈদ যাত্রায় ৯টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে মে মাসের সড়ক দুর্ঘটনায় এতো প্রানহানি প্রধান কারন হিসাবে, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবেRead More


ছবি থেকে ভিডিও বানাবে জেমিনি, এলো গুগলের নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্ল্যাটফর্ম জেমিনিতে নতুন ভিডিও তৈরি ও সম্পাদনার সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু লিখিত নির্দেশনা (প্রম্পট) ব্যবহার করেই ভিডিও তৈরি, সম্পাদনা এবং বিভিন্ন পরিবর্তন করতে পারবেন। গুগলের নতুন জেমিনির উন্নত মডেল ‘জেমিনি অমনি’ টেক্সট, ছবি, অডিও ও ভিডিও ব্যবহার করে সহজেই নতুন কনটেন্ট তৈরি করতে সক্ষম। এর আগে জেমিনিতে ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা থাকলেও ভিডিও তৈরির জন্য আলাদা অ্যাপ বা সেবার প্রয়োজন হতো। নতুন আপডেটের ফলে এখন ভিডিও তৈরির কাজও সরাসরি জেমিনির মধ্যেই করা যাবে। কী কী করা যাবে? নতুনRead More


নতুন এনআইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শুধু পরিচয়ের প্রমাণ নয়—এটা ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ-নগদ ব্যবহার থেকে শুরু করে মোবাইলের সিম কিনতেও ঝামেলায় পড়তে হয়। আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন এবং ছবি ও আঙুলের ছাপ দিয়ে এসেছেন; কিন্তু এখনো কার্ড হাতে পাননি, তাহলে চিন্তার কিছু নেই। এখন বাড়িতে বসেই অনলাইনে এনআইডি কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন। চলুন ধাপে ধাপে জেনে নিই কীভাবে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন মাত্র কয়েক মিনিটে। কী লাগবে – ভোটার নিবন্ধনের সময় পাওয়া ফরম নম্বর (যার শুরুতে NIDFN লিখতে হবে) –Read More


দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সকালে দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটিRead More


দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (৬ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী- ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখRead More


গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছ বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে মেহেরপুর বাজারে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারে আশপাশের লোকজন আগুনের শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আসেন। এরপর স্থানীয়রা শত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। মূহুর্তে ভয়াবহ আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১১টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একসাথে পুড়ে ছাইRead More