দিরাইয়ে ট্রাকের ধাক্কায় ইটভাটা ম্যানেজার নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে ইট পরিবহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ইটভাটা ম্যানেজার নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে। তিনি দিরাই উপজেলার শরিফপুর গ্রামের ‘কে.ভি অটোব্রিক্স’ ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক খালেক মিয়া পালিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কে.ভি অটোব্রিক্স থেকে ট্রাকে করে ইট নিয়ে দিরাই সদরে যান ম্যানেজার আনোয়ার হোসেন ও চালক খালেক মিয়া। ইট খালাস শেষে ভাটায় ফেরার পথে সুজানগর এলাকায় পৌঁছালে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দ্রুতগামী ট্রাকটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে রেখে পালিয়ে যান।
খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সুজানগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
Related News
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী একRead More
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More



Comments are Closed