সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৯ মাস বয়েসি এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু সালেহ আহমদের বাড়ি কানাইঘাট উপজেলার বাউরবাগ গ্রামে।
সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে সে।
এ নিয়ে শনিবার (৬ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৫ জনে দাঁড়ালো। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে। এদের মধ্যে একজন ২২ বছর বয়েসি নার্স ও বাকিরা সব শিশু।
শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়- আজ সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৭ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩১৫ জন রোগী ভর্তি আছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে ৩ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।
Related News
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে আজ বুধবারRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশ আরওRead More



Comments are Closed