গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছ বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে মেহেরপুর বাজারে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারে আশপাশের লোকজন আগুনের শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আসেন। এরপর স্থানীয়রা শত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। মূহুর্তে ভয়াবহ আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১১টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একসাথে পুড়ে ছাই হয়েছে ইলেকট্রনিক্স, ফার্ণিচার, জুয়েলারি, ভূষিমালের দোকানসহ ১১টি দোকান। তবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত কি ভাবে হয়েছে তা জানা যায়নি।
ভুক্তভোগী ব্যবসায়ী বাহা উদ্দিন বাহার বলেন, রাত ৩টার দিকে হঠাৎ করে আমার দোকানসহ পাশের ১১টি দোকানে আগুন লাগে। আমি ফোন পেয়ে দোকানে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবমিলিয়ে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাত ৪টা বা সাড়ে ৪টার দিকে স্থানীয়দের সহায়তায় ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফাহিম আহমেদ বলেন,’আমাদের কাছে আগুনের ঘটনার কোন খবর আসেনি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আগুনের ঘটনার খবর শুনেছি।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed