Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের সঙ্গে আসামি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকারকে (ওয়ারিশ) দিতে বলা হয়েছে। আসামিরা জরিমানার টাকা না দিলে কালেক্টরেট অফিসকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও তা বিক্রি করে রামিসার আইনগত উত্তরাধিকারদের প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ১৯ দিনেরRead More


সিলেট সীমান্তে বিজিবি’র টহল ও নজরদারি জোরদার

বৈশাখী নিউজ ডেস্ক: ভারত থেকে অবৈধ পুশ-ইন ও সীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়ন জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। জানা গেছে, ভারত থেকে অবৈধ পুশ-ইন ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে ৪৮ বিজিবি। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি সীমান্ত এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি, চিহ্নিত রুটসমূহে স্ট্যান্ডবাই ডিউটি, নিজস্ব ও বেসামরিক গোয়েন্দা নজরদারি জোরদার, মাইকিং, গণসংযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পুশ-ইন প্রতিরোধমূলক কার্যক্রমে জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। রবিবার (৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এসবRead More


গোয়াইনঘাটে মেয়েকে উত্যক্তের অভিযোগ, ঘুষিতে প্রতিবেশীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশীর মেয়েকে উত্যক্ত করাকে কেন্দ্র করে ঘুষিতে চৈতন্য গোয়ালা (৪৩) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত চৈতন্য গোয়ালা ও আটক সুমন প্রধান (৪২) একই চা বাগানের শ্রমিক এবং প্রতিবেশী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৈতন্য গোয়ালা ও সুমন প্রধান গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশী হিসেবে বসবাস করেন এবং তারা বাগানে চা শ্রমিকের কাজ করেন। শনিবার (৬ জুন) বিকেল আনুমানিকRead More


ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ছুটি শেষে আজ রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার শুরু হয়েছে পাঠদান। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। এর আগে ২১ মে শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে ছিল সাপ্তাহিক ছুটি। নির্ধারিত ছুটি শেষ হয় গত ৪ জুন। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে পুনরায়Read More


খাগড়াছড়ির বিখ্যাত আম্রপালি আম বাজারে উঠতে শুরু করেছে

বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়ির বিখ্যাত ও সুস্বাদু আম্রপালি আম চলতি মৌসুমে বাজারে উঠতে শুরু করেছে। জেলার বিভিন্ন উপজেলা ও পাহাড়ি বাগান থেকে আম সংগ্রহ করে স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ শুরু হয়েছে। মৌসুমের শুরুতেই আমের বাম্পার ফলনে উচ্ছ্বসিত চাষি ও ব্যবসায়ীরা। এ বছর খাগড়াছড়িতে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত মুকুল এবং রোগবালাই তুলনামূলক কম থাকায় ফলনও ভালো হয়েছে। জেলা কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে খাগড়াছড়িতে ৬২ হাজার মেট্রিকটন আম উৎপাদন হতে পারে। উৎপাদিত আমের বাজারমূল্য প্রায় সাড়ে ৩০০ কোটি টাকারRead More


কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা উত্তরবঙ্গ থেকে এসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শাহ আলী সুপার নামের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল। বাসটি রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গেRead More


সাত বছরের শিশুকে ইয়াবা আসক্ত দুই কিশোরের গণধর্ষণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত গ্রামে দরিদ্র পরিবারের সাত বছর বয়সি এক শিশুকন্যা ইয়াবা আসক্ত দুই কিশোরের গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। থানায় আইনি সহায়তা না নিতে ও সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাঁধা দিয়েছেন জড়িত এক কিশোরের মা এবং স্থানীয় এক পল্লী চিকিৎসক। গণধর্ষণে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় শারিরীক অবস্থার অবনতি হলে শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার সীমান্ত গ্রাম কলাগাঁও থেকে চিকিৎসাসেবা ও আইনি সহায়তা পেতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং থানায় নিয়ে যাওয়া হয়েছে গণধর্ষণের শিকার শিশুকন্যাকে। শনিবার বিকেলে এমন তথ্য নিশ্চিত করেন উপজেলার কলাগাঁও সীমান্তের সমাজ উন্নয়নকর্মীRead More


যশোরে বজ্রপাতে যুবক নিহত, আহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার চান্দুটিয়া গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রয়েল ওই গ্রামের শিপনের ছেলে। আহত রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই যশোর জেলায় প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছিল। সারাদিনের তীব্র রোদের পর দুপুরের দিকে হঠাৎ করে আকাশে মেঘ জমতে শুরু করে।Read More


সিলেটে চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনেরRead More


নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে একজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকাল ৫টার দিকে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মো. টিটুল খান শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। শালনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) মো: এনায়েত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকালে কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতের আঘাত হানলে ঘটনাস্থলেই কৃষকRead More