নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে একজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) বিকাল ৫টার দিকে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত মো. টিটুল খান শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
শালনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) মো: এনায়েত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকালে কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতের আঘাত হানলে ঘটনাস্থলেই কৃষক টিটুল খান মারা যান। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
বাবা মায়ের সাথে পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল ভাই বোনের
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে একই পরিবারের দুই শিশুরRead More
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আগুন, পুড়েছে আইসিটি কেন্দ্রের সরঞ্জাম
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনাRead More



Comments are Closed