Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

তাহিরপুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা। নিহত সুলতানা বেগম (২৪) ধুতমা গ্রামের আবুল বাসারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের বৌলাই নদীর ঘাটে গোসল করতে নামেন সুলতানা। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান না মেলায় বিষয়টি ফায়ার সার্ভিসকেRead More


ঝিকরগাছায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের শরীফপুর গ্রামে দেড় বছর বয়সী শিশু সন্তানসহ এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে থানা পুলিশ শরীফপুর গ্রামের শশুর বাড়ি থেকে রেবেকা খাতুন (২৬) ও তার দেড় বছর বয়সী ছেলে সোহরাব হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। রেবেকা ওই গ্রামের জনি মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, মা ও শিশুর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রেবেকা খাতুনRead More


কক্সবাজারে প্রবাসীর স্ত্রী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রবাসীর স্ত্রী ও তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। একপর্যায়ে ওই বাড়িতে অবস্থানরত প্রবাসীর স্ত্রী ও তার মেয়েকে সংঘবদ্ধRead More


সিলেটে চাঁদা না দেওয়ায় হামলা, ডাক্তারসহ পরিবারের ৩ সদস্য আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছেন ওসমানী মেডিকেল কলেজের এক অধ্যাপক। হামলায় তিনিসহ তার বড় ভাই এবং স্ত্রীও আহত হয়েছেন। এব্যাপারে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন তার আহত ভাইয়ের স্ত্রী। তিনি নিজেও হামলায় আহত হয়েছেন। সোমবার (৮ জুন) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খান মুহাম্মদ মাঈনুল জাকির মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদীর সোনাতলার বাসার সামনে হামলার ঘটনাটি ঘটে। মামলাটি দায়ের করেছেন কোতোয়ালী থানাধীন নগরীর সোনাতলার সবুজ-১ বাসার বাসিন্দা মোবারক হোসেন ফাত্তাহর স্ত্রী দেওয়ানRead More


সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে চিরকুট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজারের মিয়া ফাজিলচিশত এলাকার একটি বাসা থেকে মাহদি আনজুম (১৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তার লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানানো হয়েছে। নিহত মাহাদি আনজুম (১৫) সিলেট ক্যান্টমেন্ট স্কুল এণ্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ও সুবিদ বাজার মিয়া ফাজিলচিশতের বাসিন্দা মৃত মিসবাহ উদ্দিন ও ডা. রুলী বিনতে রহিম দম্পত্তির সন্তান। ফাজিল চিশতের ১৩/৩ নং বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতো মাহদী। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসেরRead More


তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাটের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয়Read More


যে দামে হার্টের রিং বিক্রির নির্দেশ দিল সরকার

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের বেঁধে দেওয়া হার্টের (হৃদরোগ) ২৯ ধরনের রিংয়ের (স্টেন্ট) দাম বাস্তবায়নের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। হৃদরোগের চিকিৎসা দেওয়া হাসপাতালগুলোকে নতুন দামে রিং বিক্রির বিষয়ে চিঠি দিয়েছে নিয়ন্ত্রণক সংস্থাটি। মঙ্গলবার (৯ জুন) ডিজিডিএ’র মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নির্দেশনা দেওয়া হয়েছে। চূড়ান্ত হওয়া নতুন দামে এক হাজার থেকে শুরু করে ৪৮ হাজার টাকা পর্যন্ত কমেছে স্টেন্টের (রিং) দাম। চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের বিশেষজ্ঞ কমিটির পঞ্চম ও ষষ্ঠ সভায় সুপারিশের আলোকে স্টেন্টের (রিং) দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এরপর গত ১৩ মে অনুষ্ঠিতRead More


সুনামগঞ্জে আলোচিত শিশু ধর্ষনের মূল আসামী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া আলোচিত মামলার প্রধান আসামী বদরুল আলম(১৮)- কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নলোয়ারপাড় গ্রামের সার মাহমুদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে গ্রামের পাশে একটি হাওড় এলাকায় এক শিশুকে একা পেয়ে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য ও ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সদর মডেলRead More


সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, ২ দিনেও হদিস মেলেনি স্বামীর

বৈশাখী নিউজ ডেস্ক: সাভার পৌরসভার ছায়াবিথি এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে রিয়া মনি (১৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, রিয়া মনির স্বামী সদ্য ঘোষিত পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম স্ত্রীকে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। সোমবার (৮ জুন) সন্ধ্যায় সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত রিয়া মনি (১৯) নোয়াখালী জেলার মাইজদী থানা এলাকার রৌফ চৌধুরীর কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছায়াবিথি এলাকারRead More


শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু হয়েছে। পৃথক দুই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। ঈদযাত্রার আগে এমন ধারাবাহিক দুর্ঘটনায় রেলপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত শনি ও রোববার উপজেলার উত্তরসুর এলাকায় দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন রেললাইনের পাশে এ দুর্ঘটনাগুলো ঘটে। রেলপথ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টায় ঢাকাগামী জয়ন্তিকা আন্তঃনগর ট্রেনের ছাদ থেকে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এনামুল মিয়া ফাহিম (২৫) ও মো. সিয়াম (১৮) গুরুতর আহত হন। খবর পেয়ে অগ্নি নির্বাপণ ও উদ্ধারRead More