Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

কম্পিউটার সমিতি সিলেটের কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৬-২৮ মেয়াদকালের সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত রোববার (১৪ জুন) বিসিএসের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ সদ্যসের মধ্যে ১৫ জুন পদ বন্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ বছর মেয়াদী এই কমিটিতে এনামুল কুদ্দুছ চৌধুরীকে চেয়ারম্যান, পার্থ চৌধুরীকে ভাইস-চেয়ারম্যান, আবু সাঈদ মো. তাইফ (তায়েফ) কে সেক্রেটারী, মো. গোলাম কিবরিয়া কে জয়েন্ট সেক্রেটারী, হাবিবুর রহমান কে কোষাধ্যক্ষ এবং মো. ফরহাদ হোসেন ও সৈয়দ রেজওয়ানুল হক কে সদস্য করে সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতি ক্রমে গঠনRead More


স্কুলের আবাসিক হল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর

বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদী হাসান নামে ৮ম শ্রেনীর ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এতে উত্তেজিত এলাকাবাসী প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৯টা থেকে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেহেদী রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুত গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের দাবি মেহেদীকে পিটিয়েRead More


সিলেটে ১৫ দিনে ১৮ ছিনতাইকারীসহ আটক ১৩০৬

বৈশাখী নিউজ ডেস্ক: জুন মাসের প্রথম ১৫ দিনে সিলেট মেট্রোপলিটন পুলিশের পরিচালিত ধারাবাহিক অভিযানে নগরজুড়ে বিপুল সংখ্যক ব্যক্তিকে আটক এবং বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ ডিবির সমন্বিত অভিযানে এসব কার্যক্রম পরিচালিত হয়। পুলিশের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে মোট ১ হাজার ৩০৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ছিনতাইকারী ১৮ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৯৪ জন, মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৫৫ জন, সন্দেহভাজন ব্যক্তি ১০২ জন, জুয়া সংশ্লিষ্ট ৬৩ জন, চুরি সংশ্লিষ্ট ১৫ জন,Read More


প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও মূল মঞ্চের ক্ষতি হয়নি বলে জানা গেছে। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেলটি বাতাসে ভেঙে পড়ে। এ সময় ভেতরে বসা উপকারভোগী ও অতিথিদের ছোটাছুটি করতে দেখা যায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী আসার আগেই প্যান্ডেল খুলে ফেলা হয় এবং পুনরায় চেয়ার বসানো হয়। সকাল ১০টা ১৭ মিনিটের দিকে সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেনRead More


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিন শিশু হলো রাইয়ান, তাউসিফ ও আমায়রা। তাদের তিনজনের বয়সই ১ বছরের নিচে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। বুধবার (১৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে একজনRead More


সিলেটে পৌঁছে মৌলভীবাজারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর যাত্রা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফর করবেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ। নির্ধারিত সূচি অনুযায়ী- সকাল ১০টা ১৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এখানের আনুষ্ঠানিকতা শেষে সেই ঐতিহাসিক লাল সবুজ রংয়ের বাসে করে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সিলেট বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জাতীয় সংসদের হুহপ জিকে গৌছসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিলেট জেলা ও মহানগর বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, বিভাগীয় কমিশনার. পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনেরRead More


মহররম মাসের গুরুত্ব ও ফজিলত

হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই মহররম মাসের গুরুত্ব ও ফজিলত নিয়ে সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” মহররম হিজরি বছরের প্রথম মাস। এ মাসে আল্লাহ তাআলার নিকট প্রতিটি মুসলমানের একমাত্র চাওয়া-পাওয়া হলো তিনি যেন মুসলিম উম্মাহকে বছরজুড়ে রহমত, বরকত ও কল্যাণ দ্বারা ঢেকে দেন। এ মাসে রোজা রাখা বিশ্বনবি হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ। হাদিসের ঘোষণা অনুযায়ী মহররমের ফজিলত তুলে ধরাRead More


জগন্নাথপুরে ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার ও মইয়ার হাওরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও কিরণমালা পট চাই জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দকৃত এসব অবৈধ সামগ্রী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে হাওরের দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় উপজেলার নলুয়ার হাওর ও মইয়ার হাওরে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় হাওর থেকে আনুমানিক ২ হাজার মিটার নিষিদ্ধRead More


মহররমের চাঁদ দেখা গেছে, বুধবার শুরু হিজরি নববর্ষ-১৪৪৮

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বুধবার (১৭ জুন) থেকে শুরু হচ্ছে ১৪৪৮ হিজরি সনের নতুন বছর। আগামী ২৬ জুন (শুক্রবার) ১০ মহররম দেশে পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর,Read More


শাহজালাল (রহ.) মাজার হবে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স, হিসেব দিতে হবে দানের টাকার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারকে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়নে করণীয় নির্ধারণ সভায় এসব কথা জানান তিনি। একই সঙ্গে মাজারে দান করা অর্থের সচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতের কথাও বলেন তিনি। মাজারের দান করা টাকার হিসেব জনগনের সামনে প্রতি মাসে প্রকাশ করতে হবে বলে জানান জেলা প্রশাসক। বৈঠকে উপস্থিত ব্যক্তিবর্গরা বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে পার্কিং ব্যবস্থা নেই। নেই তাঁর ব্যবহৃত জিনিসপত্রের জন্যRead More