Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

পাকিস্তানে ঘন ঘন ভূমিকম্প, আতংক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ঘন ঘন ভূমিকম্পে আতংকে সারাদেশ। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় শনিবার (২৭ জুন) সকাল ৮টা ৩৬ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪। কেন্দ্রস্থল ছিল দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তীব্র কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদেরRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এই রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে। শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৫ জন। হামের উপসর্গ নিয়েRead More


কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড দ্বিজেন সোমের ২৩তম মৃত্যুবার্ষিকীতে এনডিএফ’র শ্রদ্ধাঞ্জলি

বৈশাখী নিউজ ডেস্ক: সাম্রাজ্যবাদ-সামন্তবাদ আমলা মুৎসুদ্দি পুঁজি বিরোধী আপোষহীন কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড দ্বিজেন সোম’র ২৩-তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত। শুক্রবার (২৭ জুন) সকাল ৮ টায় চালিবন্দরস্থ উনাঁর শেষকৃত্যস্থলে পুষ্পস্থপবক অর্পণ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনুRead More


শ্রীমঙ্গলে চায়ের দোকানে তুচ্ছ ঘটনায় যুবক খুন, অভিযুক্ত গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দোকানে পানি খাওয়ার গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধের জেরে কাচের গ্লাসের আঘাতে সোহেল মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল মিয়া (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সোহেল মিয়া উপজেলার আলিশারকুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল পৌর শহরের সিন্দুরখান সড়কে ভাড়া বাসায় বসবাস করতেন। অপরদিকে গ্রেপ্তার ইসমাইল মিয়া একই এলাকার ফজর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সকালে সিন্দুরখান সড়কের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করতে যান সোহেল মিয়া। এ সময় পানি খাওয়ারRead More


শমশেরনগরে কম দামে দোকান বিক্রি না করায় হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ক্রয়কৃত দোকান ভিটা বাজার মূল্যের কম দামে বিক্রি করতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের একের পর এক হয়রানিমুলক মামলায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করানো ও হুমকির অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) বেলা ১২টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে শমশেরনগর বাজারের ব্যবসায়ী শাহীন শেখ এই অভিযোগ তুলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন শেখ বলেন, ২০১০ সালের ৫ অক্টোবর শমশেরনগর বাজারের বাসিন্দা মোছা. রুজেনা আক্তার খানম এর কাছ থেকে শমশেরনগর টি গার্ডেন মৌজার আরএস জে.এল.নম্বর-৪২, খতিয়ান নম্বর-৩৯৩, আরএস দাগ নম্বর-১৭০৭ এর এক শতকRead More


সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৭ জুন) নগরীতে এ কর্মসূচি পালন করা হয়। ‘সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন’ সিলেট বিভাগের উপদেষ্টা প্রভাত মালাকারের সভাপতিত্বে ও সংগঠনের বিভাগীয় সভাপতি শাহ ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, শাহপরাণ সরকারি কলেজ সিলেটের সাবেক অধ্যক্ষ ভূষণ চন্দ্র সরকার এবং মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক। মানববন্ধনে কর্মচারী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্যRead More


সিলেট সদর উপজেলা জামায়াতের রুকন শিক্ষা সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ইসলামী আন্দোলনের পথ কোনকালেই সহজ ছিলনা। কারণ দ্বীন প্রতিষ্ঠার পথ জুলুম, নিপীড়ন ও শাহাদাতের পথ। সর্বোচ্চ ত্যাগের শপথ নিয়েই আমরা ইসলামী আন্দোলনে শামিল হয়েছি। এদেশে ইসলামী আন্দোলনের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগের ইতিহাস রয়েছে। ভবিষ্যতেও যে কোন ত্যাগ শিকারের জন্য রুকনদের প্রস্তুত থাকতে হবে। সর্বস্তরের জনশক্তিকে জনগণের পাশে দাঁড়াতে উদ্ধুদ্ধ করতে হবে। সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের পথচলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ। তিনি শুক্রবার (২৬ জুন) সিলেট মহানগরের সদরRead More


আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বানিজ্যমন্ত্রী

 বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার- সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ ও আইনজীবী সমাজেরRead More


সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে নজির হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের আব্দুস সালামের ছেলে। শনিবার (২৭ জুন) ভোরে উপজেলার সমসার হাওরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের ন্যায় কয়লাবাহী নৌকাতে কাজ করতে গিয়েছিল। এসময় বজ্রাঘাতে নৌকাতেই আক্রান্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসাদ আহমেদ তার মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেন। এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এRead More


সিলেটে ভুয়া আনসার সেজে গাড়ি তল্লাশি, ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আনসার সদস্যের ভুয়া পরিচয় দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি ও গাড়ি তল্লাশিকালে দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১টার দিকে জালালাবাদ থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন- সিলেট নগরীর বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকার মৃত এজাজ আহমেদের ছেলে সাইফ আহমদ রাজ (২০) ও ৩৯নং ওয়ার্ডের পীরপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে আকসান হাবিব (২২)। পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানার এসআই মো. শাহজালাল শুভ সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালীন সংবাদ পান যে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট ও সফির উদ্দিন হাই স্কুলRead More