Main Menu

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে নজির হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের আব্দুস সালামের ছেলে।

শনিবার (২৭ জুন) ভোরে উপজেলার সমসার হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের ন্যায় কয়লাবাহী নৌকাতে কাজ করতে গিয়েছিল। এসময় বজ্রাঘাতে নৌকাতেই আক্রান্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসাদ আহমেদ তার মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed