Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

কমলগঞ্জে ধান ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি ধানের ক্ষেতে কীটনাশক ছিটিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ শতক জমির ধান সম্পূর্ণ ঝলসে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার পৌর এলাকার গোবর্দ্ধ গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. আতাউর রহমান এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আতাউর রহমান জানান, সকালে খবর পেয়ে জমিতে গিয়ে দেখেন তার ৩০ শতক জমির ধানে বিষ ছিটিয়ে দেওয়া হয়েছে। এতে পুরো ক্ষেতেরRead More


কানাইঘাটে স্ত্রীকে ফেরাতে গিয়ে খুন হলেন যুবক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকালে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের মৃত মোসা মিয়ার ছেলে। অভিযোগ উঠেছে, স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে জাহাঙ্গীরের ভায়রা ভাই ও শ্বশুরবাড়ির লোকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে পারিবারিকRead More


আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আবারও ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পে এখনও কোনো ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বুধবার (১ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটের দিকে এই ভূমিকম্প হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের ভূকম্পণ পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। পৃথক এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব গবেষণা ও জরিপ সংস্থা ইউএসজিস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল দেশটির বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়। আফগানিস্তানে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। ভৌগলিকভাবে উচ্চমাত্রার সিসমিক জোনের ওপর অবস্থানের কারনে প্রায়েই ভূমিকম্প হয় দেশটিতে।Read More


জকিগঞ্জে বিশ্বকাপের খেলা নিয়ে ছোট ভাইকে খুন, ঘাতক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিতর্কের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে। বুধবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। আটক পারভেজ আহমদ (২৬) মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই। জকিগঞ্জ থানা পুলিশ সূত্র মতে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যেRead More


সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৪ মাস বয়সী এই শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে নতুন করে আরও ১৫ জনের শরীরে ল্যাব কনফার্মড হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক কেস নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন রোগী। এর মধ্যে ওসমানী মেডিকেল হাসপাতালে ৪১Read More


দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতিRead More


শিগগিরই বেশ কিছু দেশে শ্রমবাজার খুলবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: শিগগিরই বেশ কিছু দেশে শ্রমবাজার খুলবে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, এখন থেকে তরুন-যুবকদের কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। যাতে প্রতিযোগীতায় আমরা পিছিয়ে না পড়ি এবং বিদেশের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারি। তিনি বলেন, প্রবাসীদের সুযোগ সুবিধায় ইতোমধ্যেই বিমানবন্দর এলাকায় চিকিৎসা সেবা চালু করেছি। ভিভিআইপি সেকশনের পাশে একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে ইমার্জেন্সি কেউ অসুস্থ হলে দ্রুত স্বাস্থ্য সেবা নিতে পারেন। এছাড়া প্রবাস থেকে কোনো মরদেহ আসলে তা পরিবহনের জন্য একটি ফ্রিজার ভ্যান প্রস্তুত রাখাRead More


সাংবাদিক আফতাব উদ্দিনের ভ্রাতৃবিয়োগ

বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক মো: আফতাব উদ্দিনের সহোদর বিলাল আহমদ (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ১২টায় দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামে। বুধবার রাতে সাংবাদিক আফতাব উদ্দিন জানান, তার ছোট ভাই ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তাকে একটি হাসপাতালে চিকিৎসাশেষে বুধবার রাতেই গ্রামের বাড়িতে নেয়া হয়। বাড়িতে অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় তিনি স্ট্রোক করেন। তাৎক্ষণিকRead More


যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ ফুটবল ও যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের উৎসবের আবহের মধ্যেই দেশটিতে হানা দিয়েছে মারাত্মক তাপপ্রবাহ। নিউইয়র্ক সিটি ও মিসৌরিসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে তীব্র দাবদাহের কারণে ‘হিট ইমারজেন্সি’ বা তাপপ্রবাহজনিত জরুরি অবস্থা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে এসব অঞ্চলের তাপমাত্রা ৩৮ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে তীব্র গরমে যুক্তরাষ্ট্রের ফোর কর্নারস অঞ্চলজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, নজিরবিহীন এই তাপপ্রবাহে বর্তমানে নাজেহাল ফ্রান্স, স্পেন, জার্মানি, রোমানিয়া, সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের মানুষ। গত কিছুদিন ধরেই তীব্র তাপপ্রবাহের সম্মুখীন জার্মানি,Read More


ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, এনপিএসবির (NPSB) মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অফ সেল (POS), বাংলা কিউআর কোড লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়। উল্লিখিত সার্কুলারের সব ফি/চার্জ এবং শর্তাবলী অপরিবর্তিত রেখে এনপিএসবির আওতায় কেবল বাংলা কিউআর কোড পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট এ প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, এমএফএস, পিএসপির মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে অ্যাকোয়ারিং ব্যাংক/প্রতিষ্ঠানRead More