Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৪

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে আনা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে মাদকবিরোধী পৃথক অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২ জুলাই) এই তথ্য জানান হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান। বিজিবি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে তল্লাশি চৌকি স্থাপন করে। এসময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক সেখানেRead More


সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বৈশাখী নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের জারি করা এক সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল ও বিক্ষুব্ধ থাকতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছRead More


স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় এক অষ্টম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার (৩০ জুন) ভোরে উপজেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিলকুলা গ্রামের সৌদি আরব প্রবাসীর স্ত্রীর ঘরে প্রায় রাতেই উকি দিতেন প্রতিবেশী মামুন (৩৪) ও জুয়েল (৩৫)। মঙ্গলবার ভোর চারটার দিকে প্রবাসী পরিবারের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে ঘরের বাইরে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা মামুনRead More


রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ ক্রিকেটার নিহত, গুরুতর আহত স্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার চন্দনীর কালিবাড়ী মোড় এলাকায় পিকআপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি তরুণ ক্রিকেটার ওয়াহিদ হাসান জোহান (৩০) নিহত হয়েছেন। এ ছাড়া মোটরসাইকেলে থাকা তাঁর স্ত্রী সেতু ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ওয়াহিদ হাসান জোহান ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেনের ছেলে। এছাড়া তিনি ফরিদপুর শহরের বন্ধন স্পোর্টিং ক্লাবের একজন নিয়মিত ক্রিকেটার ছিলেন। পাংশা মডেল হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ওRead More


সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনধি: দীর্ঘ ১১ দিন ধরে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, প্রয়োজনীয় শিক্ষক ও জনবল নিয়োগসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবার মাঠে নেমেছে সামাজিক ও সেবামূলক সংগঠন সচেতন নাগরিক পরিষদ। সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি শুধু শিক্ষার্থীদের নয়, এটি সমগ্র সুনামগঞ্জবাসীর ন্যায্য দাবি। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেডিকেল কলেজসংলগ্ন মদনপুর পয়েন্টে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করে সচেতন নাগরিক পরিষদ। ইংল্যান্ড প্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজার দিকনির্দেশনায়Read More


সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষার হলে হঠাৎ অজ্ঞান ২ ছাত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকদের ধারণা প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতাজনিত কারণে শিক্ষার্থীরা অসুস্থ হন। খোঁজ নিয়ে জানা গেছে, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাঈমা আক্তার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে (২ জুলাই) পৌরসভার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে দ্রুত তাকে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শফিকুল ইসলাম তার গাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।Read More


সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ১১২৭ শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথমপত্রের মাধ্যমে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। প্রথমদিনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া বোর্ডের অধীনে চার জেলায় কোনো পরীক্ষার্থীও বহিষ্কার হয়নি। তবে অনুপস্থিত ছিল ১ হাজার ১২৭ জন। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭২ হাজার ৭৪৫ জন। এর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবংRead More


ঐতিহাসিক কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে, এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ৮৬ বছর বয়সী খামেনি। খবর আলজাজিরার। খামেনিকে শেষ বিদায় জানানোর আনুষ্ঠানিকতা হবে মোট ছয়টি শহরে। এর মধ্যে ইরাকের কারবালাও রয়েছে। ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কারবালাকে শিয়া মুসলিমরা পবিত্র শহর হিসেবে বিবেচনা করেন। প্রসঙ্গত খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী শনিবার ৪ জুলাই। এদিন রাজধানী তেহরানের নির্মাণাধীন ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে তার মরদেহ রাখা হবে।Read More


ছাতকে ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজস্থল পরিদর্শনে কলিম উদ্দিন মিলন এমপি

বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকে ১০০ কোটি টাকা ব্যয়ে ফোরলেন সড়ক সহ সিলেট-ছাতক-দোয়ারাবাজার সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতক বাজার পর্যন্ত ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ শীঘ্রই শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২ জুলাই) উন্নয়ন কাজস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। পরিদর্শন কালে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, সওজ’র উপ বিভাগীয় প্রকৌশলী (ছাতক) শাহাদাৎ হোসেন, সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী সাজিদুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিমRead More


মানুষের নিউরন দিয়ে কৃত্রিম মস্তিষ্ক তৈরি করল ইরান

প্রযুক্তি ডেস্ক: ইরানের গবেষকেরা পরীক্ষাগারে মানুষের জীবিত স্নায়ুকোষ (নিউরন) ব্যবহার করে একটি কৃত্রিম মস্তিষ্ক তৈরি করেছেন বলে দাবি করা হয়েছে। দেশটির এক জ্যেষ্ঠ বিজ্ঞান কর্মকর্তা জানিয়েছেন, এই কৃত্রিম মস্তিষ্ক তথ্য থেকে শিখতে পারে এবং মানুষের মস্তিষ্কের মতো স্নায়বিক সংযোগ (নিউরাল নেটওয়ার্ক) গড়ে তুলতে সক্ষম। ইরানের কগনিটিভ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস ডেভেলপমেন্ট টাস্কফোর্সের সচিব আতাউল্লাহ পুর-আব্বাসি দেশটির সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিকে জানান, ইরানি গবেষকেরা মানবদেহের বাইরে স্নায়ুকোষ (নিউরন) বৃদ্ধি বা কালচার করার প্রযুক্তি আয়ত্ত করেছেন। এর মাধ্যমে নিউরনগুলোর মধ্যে সিন্যাপটিক সংযোগ তৈরি করে শেখার সক্ষমতাসম্পন্ন নিউরাল নেটওয়ার্ক গঠন করা সম্ভব হয়েছে।Read More