Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন। রোববার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৪৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরোRead More


প্রবাসীবান্ধব বিমানসেবা সম্প্রসারণে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘ প্রতীক্ষিত ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। এ উপলক্ষ্যে আজ (রবিবার) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে আগত যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফ্লাইটের যাত্রীদের শুভেচ্ছা জানানোর পর সাংবাদিকদের ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক উদ্যোগ ও নির্দেশনায় এ রুট পুনরায় চালু হয়েছে, যা যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটি প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণRead More


গোলাপগঞ্জে ‘প্রবাসী হেল্প ডেস্ক’র উদ্বোধন, হটলাইনে সেবা মিলবে ২৪ ঘণ্টা

বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জ থানায় দেশের প্রথম উপজেলা বা থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় প্রবাসীদের আইনি সহায়তা ও সেবাদান আরও সহজ এবং গতিশীল করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুর ১টার সময় গোলাপগঞ্জ মডেল থানায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন- ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকারRead More


সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো: কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জRead More


সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু, যাত্রীদের দুই মন্ত্রী ও উপদেষ্টার ফুল দিয়ে বরণ

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (BG-208) রবিবার (৫ জুলাই) দুপুরে ওসমানী বিমাবন্দরে অবতরণ করলে সেই ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির। জানা গেছে, গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা এবং বিমান বাংলাদেশেরRead More


জুন মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯, আহত ৩৬

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরে মে মাস থেকে জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রানহানি কিছুটা কমেছে। জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৯ জনের প্রানহানি হয়েছে। এরমধ্যে ১২ জনই পথচারী। আহত হয়েছেন ৩৬ জন। জুন মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়। কম সংঘটিত হয়েছে সিলেট জেলায় । প্রতিবেদনে জুন মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারন হিসাবে পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক, আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা ও সড়কে নির্মান ত্রুটিকে উল্লেখ করা হয়। রবিবারRead More


সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকেRead More


জুন মাসে সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং অন্তত ৫৬১ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১৩৪ জন। নিহতের মধ্যে নারী ৪৪ ও শিশু ৫৬। একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। ২১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৩৪ জন, যাRead More


সিলেটে জুলাই পদযাত্রায় আসছেন এনসিপির নেতারা

বৈশাখী নিউজ ডেস্ক: ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কানাইঘাট উপজেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় কানাইঘাটে অনুষ্ঠিত হবে দলের পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানের ১ দফার ঘোষক নাহিদ ইসলাম এমপি, এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এমপি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের একঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন এনসিপির সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিক শক্তির সিলেট জেলা ও মহানগরRead More


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে কিছুতেই থামছে না হাম ও উপসর্গে শিশুর মৃত্যু। এবার হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির বয়স ১ বছর। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। রবিবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এসব তথ্য জানিয়েছে। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে ল্যাব টেস্টে নতুন কোনো রোগী শনাক্ত না হলেও গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৭৯ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন, যার বড় অংশই সিলেট শহরেরRead More