Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, কয়েকজন আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইয়াসির আরাফাত বলেন, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে সমাবেশস্থলে এই বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠকRead More


সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা বাবা ও ছেলের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা, বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান আছে। সোমবার দুপুরে দোকানঘর মেরামত করছিলেন তিনি ও তার ছেলে ফরহাদ শাহ। এ সময় দোকান ঘরের টিন পাশে থাকা বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে যায়। এতে নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ শাহRead More


গোয়াইনঘাটে ১৮৮ পিস ইয়াবাসহ আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৬ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) রুবেল দাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর (বাংলাবাজার) এলাকার বাসিন্দা মো. মজনু (২৮) ও মো. জলিল (২৯)-কে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৮৮ পিসRead More


গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর পরিবার গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় এই মামলাটি রুজু করে। মামলা নং- ১১, তারিখ: ০৬/০৭/২০২৬। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলম (৩৫)-কে আটক করেছে। আটক মনছুর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা মারা গেছেন এবং মা বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন।Read More


দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব মাদরাসায় আবশ্যিকভাবে প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (৬ জুলাই) অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনাটি সব মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদারের সই করা ওই নির্দেশনায় বলা হয়, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন করা আবশ্যক। এই অবস্থায় মাদরাসা শিক্ষাRead More


ট্রল সইতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের গ্লানি এবং এর জের ধরে প্রতিপক্ষ দলের সমর্থকদের নেতিবাচক ট্রল (উপহাস) সইতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে রতন (২১) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। মাত্র দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে তার। জানা গেছে, রোববার (৫ জুলাই) রাতে ব্রাজিল ও নরওয়ে ফুটবল দলের মধ্যকার খেলায় রতনের প্রিয় দল ব্রাজিল পরাজয় বরণRead More


গোলাপগঞ্জে স্কুলের ঝুকিপূর্ণ সীমানা প্রাচীর রক্ষায় ড্রেন নির্মাণের দাবি

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত রায়গড়-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) স্কুলের ভূমিদাতা সদস্য সাহেদ আহমদ এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত রায়গড়-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেষে বর্ষা মৌসূমে পানি যাতায়াতের ফলে বিদ্যালয়ের সীমানার মাটি সরে গিয়ে সীমানা প্রাচীরটি বর্তমানে ঝুকির মধ্যে রয়েছে। যেকোন সময় প্রাচীরটি ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য সীমানা প্রাচীরটি রক্ষার্থে তদন্ত করে প্রায় ৯০ ফুট ড্রেন নির্মান করার দাবি জানানো হয়। আবেদন পেয়ে তাৎক্ষণিকRead More


বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পবিত্র শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান পবিত্রRead More


কিশোরগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবোঝাই পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় পিকআপে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের কাছে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপে থাকা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) ও পিকআপের চালক খোকন (৩৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে সুখিয়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপে থাকাRead More


গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর জানাজা সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই উপজেলার জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারানো জাফলং আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী সাকিব আহমদ, রায়হান আহমেদ (রাহুল) ও জয় আহমদের দাফন সম্পন্ন হয়েছে। একসঙ্গে বেড়ে ওঠা এবং স্বপ্ন বুকে নিয়ে পথচলা তিন বন্ধুর একসঙ্গে বিদায় নেওয়ায় পুরো গোয়াইনঘাট উপজেলাকে শোকে স্তব্ধ করে দিয়েছে। সোমবার (৬ জুলাই) নিহতদের বাড়িতে গিয়ে দেখাRead More