Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা

বৈশাখী নিউজ ডেস্ক: উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ-১ বা জেট ফুয়েলের দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। তাতে প্রতি লিটারে দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০ দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার করা হয়েছে। নতুন এই দর মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টা থেকে কার্যকরRead More


সিলেটে দুই মানবপাচারকারী আটক, উদ্ধার ২

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে। আটককৃতরা হচ্ছে, মৌলভীবাজারের কুলাউড়া থানার হিংগাজীয়া দক্ষিণপাড়া গ্রামের রুয়েল আহমদ (২২) এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী গ্রামের তাহমিনা আক্তার (৩০)। এসময় জিম্মি থেকে উদ্ধারকৃতরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আয়াত উল্লাহ (১৯) এবং একই উপজেলার ১৮ বছর বয়সী এক তরুনী জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।Read More


মৌলভীবাজারে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ​ নিহত আব্দুল আজিজ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শুটকি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও ​স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি মরদেহ রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। গভীর রাতে বিষয়টি জানতে পেরে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দলRead More


ভারতে সাজাভোগ শেষে তামাবিল স্থলবন্দর দিয়ে ফিরলেন ১০ বাংলাদেশি

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ নামক সীমান্ত ও সিলেটের গুচ্ছগ্রাম নামক সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দRead More


কমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি, ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আম্বিয়া কেজি স্কুলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী দিনব্যাপী ফল উৎসব। গত সোমবার (৬ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ উৎসব শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়। সকাল ১০টা থেকেই প্লে-গ্রুপ থেকে কেজি-৫ পর্যন্ত সাতটি শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি থেকে নানা ধরনের দেশীয় ও মৌসুমি ফল নিয়ে বিদ্যালয়ে আসতে শুরু করে। প্রথমে প্রতিটি শ্রেণির সামনে পৃথক স্টলে ফলগুলো সাজিয়ে রাখাRead More


কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি বিপন্ন প্রজাতির ‘লজ্জাবতী বানর’ (ইবহমধষ ঝষড়ি খড়ৎরং) সুস্থ অবস্থায় পুনরায় চা বাগানে অবমুক্ত করা হয়েছে। গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার আলীনগর চা বাগান এলাকার একটি প্রাকৃতিক আবাসস্থলে বন্যপ্রাণীটিকে অবমুক্ত করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রোববার রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার হালিমা বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় এই লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর পরই এটিকে রাজকান্দি রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বন্যপ্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরিচর্যা এবং এর স্বাভাবিক টেরিটোরি (বিচরণক্ষেত্র) নিশ্চিতপূর্বকRead More


গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

প্রবাস ডেস্ক: গাইবান্ধায় ছাত্রশিবির নেতাকে হত্যার প্রতিবাদ, চাঁদাবাজি বন্ধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আসয়াদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিদ হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান। বিশেষ অতিথি হিসেবে রাথেন সিনিয়র সহকারী সেক্রেটারি আরিফ আহমদ। মানবাধিকার কর্মী আব্দুল হামিদ শিমুলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়েRead More


গলায় ক্যান্সারে আক্রান্ত হায়দার আলীর পাশে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’ ও ‘লিগাল রাইটস অর্গানাইজেশন’

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’ এবং ‘লিগাল রাইটস অর্গানাইজেশন’। দীর্ঘদিন ধরে মরণব্যাধি গলায় ক্যান্সারে আক্রান্ত এই অসহায় রোগীর চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, হায়দার আলী অসুস্থ হয়ে পড়ার পর তাঁর পরিবার চরম আর্থিক ও মানসিক সংকটে পড়ে। তাঁর স্ত্রী রিনা বেগম স্বামীর চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছিলেন না। পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যোগাযোগ করাRead More


যশোরে মোবাইল ব্যবহার নিয়ে মায়ের উপর অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে মায়ের উপর অভিমান করে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে শহরের কিসমত নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ফেরদৌস রায়া (১৮) কিসমত নওপাড়া এলাকার দেলু কাজীর মেয়ে এবং যশোর সরকারি এম এম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ জানায়, মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের উপর অভিমান করে রায়া নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতRead More


ফুলতলায় ব্যাংক ম্যানেজারের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ফুলতলায় ব্যাংক ম্যানেজারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার পয়গ্রামে শেখ হাজ্জাজ ইমতিয়াজ ওরফে ফরিদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। সঙ্গবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এসময় ডাকাত দলের ধারালো অস্ত্রাঘাতে বাড়ির মালিক শেখ হাজ্জাজ ইমতিয়াজ গুরুতর আহত হয়েছে। আহত শেখ হাজ্জাজ ইমতিয়াজ মধুমতি ব্যাংক খুলনা শাখার ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাত সোয়া দুইটার দিকে ৭/৮ জনের সশস্ত্রRead More