Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে ফ্যাসিবাদের দোসর নারজেলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া চকবাজার খেলার মাঠে তিন শতাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ঘাগটিয়া চকবাজার খেলার মাঠ ও জনগণের রাস্তাটি ব্রিটিশ আমলে থেকেই ব্যবহার করে আসছেন স্থানীয় জনতা। ঘাগটিয়া মাঠ সুনামগঞ্জ জেলার মধ্যে একটি পরিচিত মাঠ। এ মাঠে বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রতিনিয়ত শিশু-কিশোররা এসে খেলাধুলা করে আসছেন। ব্রিটিশ আমল থেকেই ঘাগটিয়াRead More


পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে রোববার (১২ জুলাই) উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা এবং সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠিত হয় । ‘তারুণ্যে আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রতয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ কে সামনে নিয়ে- উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরার সভাপতিত্বে এবং উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মাহমুদুল হক ও পরিবার কল্যাণ পরিদর্শিকা উম্মে হাবিবার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ এর সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিনিধি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যRead More


সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি

বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা। খেলাপি ঋণ কমিয়ে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। রবিবার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, গত ৩১ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেইজে রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকের পাঠানো তথ্যেরRead More


দেশের ১১ জেলায় বিজিবি মোতায়েন

বৈশাখী নিউজ ডেস্ক: টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সিলেটের বিভাগের ৩টিসহ দেশের ১১টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। রোববার (১২ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন- বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় মোট ৯০টি পয়েন্টে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ওRead More


ঢাকার ১৪৮ যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে নামলো আন্তর্জাতিক ফ্লাইট

বৈশাখী নিউজ ডেস্ক: টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ঢাকার আকাশে দেখা দেওয়া প্রতিকূল পরিস্থিতিতে দুবাই থেকে আসা একটি আন্তর্জাতিক ফ্লাইটকে সিলেটে অবতরণ করতে হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ (BS-342) ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা ফ্লাইটটি খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে ঢাকায় অবতরণ করতে পারেনি। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেটিকে সিলেটে ডাইভার্ট করা হয়। বেলা ২টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজRead More


সুনামগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১১ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সোফায়েল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোফায়েল উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের মহিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় ধর্ষণের ভিডিও ধারণে সহায়তাকারী অপর এক যুবক পলাতক রয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শাল্লা থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করে। মামলার অপর আসামি সায়েক মিয়ার (২০) বিরুদ্ধে ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগ আনা হয়েছে। সায়েক একই গ্রামের নুরুল হকের ছেলে।Read More


বিয়ানীবাজারে মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে চাঞ্চল্যকর রায়কা আক্তার রিয়া (১৭) হত্যার দায়ে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। নিহত রিয়া স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে অধ্যায়নরত। এদিকে মেয়েকে হত্যার দায়ে বিয়ানীবাজার থানায় স্বামী আবু বক্করকে (৪৫) প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন মা। শনিবার (১১ জুলাই) রাতে গোপন তথ্যেরে ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। রোববার (১২ জুলাই) দুপুরে আদালতে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দিয়েছেন ঘাতক আবু বক্কর। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, আদালতে দেয়া জবানবন্দিতে আবু বক্কর মেয়েকে হত্যার পরিকল্পনা তুলে ধরার পাশাপাশিRead More


সুনামগঞ্জ সীমান্তে ৪ নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর পুনরায় দেশে ফেরার সময় চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জুলাই) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ডলুরা বিওপির সদস্যরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্তের মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করেন। আটক নারীরা হলেন— যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের ইসমাইল মোল্লার মেয়ে মোছা. রেবেকা খাতুন (৫০), নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের রেজাউল শেখের মেয়ে পুতুল খানম (৩৯), একই উপজেলার দেওঢাঙ্গা গ্রামের কামাল মোল্লার স্ত্রী পারভীন বেগম (৪০) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াভাঙা গ্রামেরRead More


সিলেট ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রতারণার দায়ে দায়ের করা মামলায় যুক্তরাজ্যপ্রবাসী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজার জেলার সদর উপজেলার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। তিনি সিলেট কোতোয়ালি মডেল থানার একটি জিআর মামলার (মামলা নং-০৩/৩৩৮, তারিখ: ০১/০৭/২০২৬) এজাহারনামীয় আসামি। রবিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-201 ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরRead More


বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, সবচেয়ে বেশি প্রাণহানি কক্সবাজারে

বৈশাখী নিউজ ডেস্ক: টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এখন পর্যন্ত বন্যা ও সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজার জেলায়। রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫৮টি উপজেলা, ৩৮৬টি ইউনিয়ন এবং ১১টি পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে। এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। পানিবন্দিRead More