বৈশাখী নিউজ ২৪
বিএনপির নাম ভাঙিয়ে সরকারি রাস্তায় চলাচলে বাধা, প্রাণনাশের হুমকি
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির নাম ভাঙিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি, সরকারি রাস্তায় চলাচলে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন নগরীর পশ্চিম পীরমহল্লা ঐকতান ১২৫ নম্বর বাসার বাসিন্দা ফাতেমা জান্নাত বাবলি। সংবাদ সম্মেলনে তিনি জানান, তার দুই ভাই ফারুক ইবনে আম্বিয়া আলমগীর ও আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি তার দুই সন্তান নিয়ে বৃদ্ধ পিতার সেবা করতে ভাইদের বাসায় থাকেন। কিন্তু তার প্রতিবেশি হুমায়ুন বখত ও তার পরিবারের সদস্যরা তাদের প্রতি নানান অবিচার, নির্যাতনRead More
পাকিস্তানে ভারী বৃষ্টিতে ছাদ ধসে নারীসহ ১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভারি বর্ষণের সময় একটি বাড়ির ছাদ ধসে নারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির প্রাদেশিক সরকারের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। খবর আরব নিউজের। প্রাদেশিক কর্তৃপক্ষ জানায়, খাইবার পাখতুনখাওয়ার কোহাত জেলার লাচি তহসিলের মালাগিন এলাকায় গত রাতে তীব্র বর্ষণের একপর্যায়ে একটি বাড়ির ছাদ ধসে পড়ে। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। খাইবার পাখতুনখাওয়ার তথ্যমন্ত্রী শফি জান এক বিবৃতিতে বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় নারীসহ ১০ জনের প্রাণহানির ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।’ তিনি জানান, দেশটিরRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশু মারা গেছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। মঙ্গলবার (১৪ জুলাই) এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৭১টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়েRead More
কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বাফওয়া উপ আঞ্চলিক শাখা, শমশেরনগর এর আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেড় শতাধিক মানুষের মধ্যে প্যাকেটজাত খাবার (চাল, ডাল, তেল, লবণ, আলু) এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রানের প্যাকেট তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা। এসময় উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তাRead More
কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বিবাহিত স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাঁধা দিলে শ্বশুর বাড়ির লোকজন হামলা করে নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল কাদির (২২) নামে এক যুবক। সোমবার (১৩ জুলাই) রাত ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আব্দুল কাদির তার বক্তব্যে জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে মৌলভীবাজার আদালতের নোটারি পাবলিকের মাধ্যমে একই গ্রামের তানজিনা রহমান সাদিয়াকে বিয়ে করেন। তবে মেয়ের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় প্রায় ২ মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তারRead More
থাইল্যান্ডের বারে অগ্নিকাণ্ডে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও ৭০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, রোববার (১২ জুলাই) গভীর রাতে ব্যাংককের উত্তরাঞ্চলের ‘রং বিয়ার না লাডপ্রাও’ বারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের বেশিরভাগের মরদেহ জানালাবিহীন বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনRead More
সিলেট এমসি কলেজে ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত। এছাড়া রায়ে আরও ৩ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন এবং বাকী ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। রায়ে আসামি সাইফুর রহমানকে মৃত্যুদন্ড এবং শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম রনি ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। বাকী ৪ আসামি আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমানকে খালাস প্রদানRead More
হবিগঞ্জে ৩ জনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলার তিনটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস আত্মহত্যা করেন। একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে, সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিপন মিয়া (২১) নামে একRead More
সিলেট-তামাবিল সড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৩ জুলাই) রাতে জৈন্তাপুর উপজেলার ১০ নম্বর কূপ এলাকার সড়কে এ ঘটনা ঘটে। তবে চিতাবাঘের মত দেখতে হলেও প্রাণীটি চিতাবাঘ কি না এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বৃষ্টিপাতের কারণে আশপাশের বনাঞ্চলে পানি জমে যাওয়ায় বন্য প্রাণীগুলো লোকালয়ের কাছাকাছি চলে আসছে। ধারণা করা হচ্ছে, খাদ্য বা নিরাপদ আশ্রয়ের সন্ধানে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় প্রাণীটি মারা যায়। জৈন্তাপুর মডেল থানারRead More
সিলেটে হাম-উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দুই শিশুকে নিয়ে সিলেটে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৯৫ জন মারা গেছেন। এর মধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উপসর্গে। মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী- মৃত দুই শিশুর মধ্যে একজন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দীন ইসলামের ৪ মাস বয়সী ছেলে আম্মান। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাউতগ্রামের আখলাছুর রহমানের ৭ মাস বয়সী মেয়ে নাফি। সেRead More


