Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জৈন্তাপুরে ৫ দিনের অস্থায়ী পশুর হাট দেড় মাস পরও বহাল

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজার টি ৫দিনের জন্য অস্থায়ী কুরবানীর পশুরহাট হিসাবে সরকারি ভাবে ৩ লাখ ১০ হাজার টাকায় ইজারা নেন। নির্দিষ্ট সময় পেরিয়ে দেড় মাস অতিক্রম হলেও বহাল তবিয়তে রয়েছে পশুর হাটের বেচা কিনা। এব্যাপারে উপজেলা প্রশাসন রহস্যজনক কারনে নিরবতা পালন করছে। সরেজমিনে গত সোম ও মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজার ঘুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুকরা জানান, ঈদুল আজহা উপলক্ষে ৫দিনের জন্য অস্থায়ী পশুর হাট হিসাবে সরকারি ভাবে ইজারা নেয়া হয়। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দেড় মাস পরও পশুরহাটটি বন্ধ করেননি সংশ্লিষ্টRead More


বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খুন, দুই ভাই গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ঘুষি মেরে ও পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। বুধবার (১৫ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম আলী হোসেন (৩৮), তিনি বিয়ানীবাজারের বিবিরাই এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ঘটনার বিবরণী থেকে জানা যায়, ঘাতক শাহীনুর ইসলাম গত ৪ জুলাই আলী হোসেনের দোকান থেকে ৬ হাজার টাকার ডিজেল বাকিতে ক্রয় করেন। গত ১১ জুলাই রাতে শাহীনুর আবারও জ্বালানি তেল কিনতে আসলে আলী হোসেনRead More


২৫ জুলাই আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে বিএনপি সরকার জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খা বাস্তবায়নে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করতে ১১ দলীয় ঐক্য দেশব্যাপী সমাবেশ ও কর্মসূচী পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীRead More


সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে গোষ্ঠীগত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রুস্তম আলী নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের নজিব আলী (৭০) পক্ষ এবং আরিছ আলী (৫৫) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আস্তমা পয়েন্টে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে আস্তমা পয়েন্টের নিকটবর্তী মোবাইল টাওয়ারের সামনে রুস্তম আলীকে একাRead More


বিয়ানীবাজারে সমবায় সমিতির টাকা নিয়ে উধাও আ.লীগ নেতা, গ্রেফতার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে শাহজালাল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠান প্রধান আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মিন্টু পালিয়ে গেছেন। এ ঘটনায় সমিতির দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির। গ্রেফতারকৃত দুই কর্মকর্তা হচ্ছেন- বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মাথিউরা দুধবকশী গ্রামের খালেদা বেগম এবং বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামের খয়রুল ইসলাম। এর মধ্যে খালেদা বেগম সমিতির ক্যাশিয়ার ও খয়রুল ইসলাম রিসিপশনিস্ট হিসেবে কর্মরত বলে জানা গেছে। তাহেরা পারভীন শেফা নামে একRead More


সৌদিতে অবৈধ অবস্থানকারীদের জন্য দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে অবস্থানকারীদের সতর্ক করে সৌদি আরব জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসনের মুখে পড়তে হতে পারে। সোমবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা একটি গুরুতর অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকার বেশি। এ ছাড়া ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং পুনরায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সৌদি আরবেরRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হলো। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত। এরRead More


কমলগঞ্জে কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র স্রোতে ধলাই নদে তলিয়ে যাওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার হকতিয়ারখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাসুক মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) সকালে গরুর জন্য ঘাস কাটতে ধলাই নদী পারাপারের সময় অসাবধানতাবশত তীব্র স্রোতে তলিয়ে যান মাসুক মিয়া। তার নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় লোকজনRead More


খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক পথচারী বলেন, প্রতিদিন অফিসের কাজ শেষে রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত ঐদোকানের পাশে চেয়ার নিয়ে কয়েকজন সাংবাদিক আড্ডা দেন। আজও এখানে বসে ৬ জন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে আসা দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি চেয়ারের পায়ায় বিদ্ধ হয়। এসএ টিভির সাংবাদিক মতি বলেন, রাতে আমরা কয়েকজন সাংবাদিক এখানে আাড্ডা দিচ্ছিলাম। হঠাৎRead More


দিরাইয়ে ৪ ফার্মেসিকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে চার ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের থানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ। এ অভিযানে সুনামগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা গেছে, পৌর শহরের থানা রোডের ৪টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ফ্রিজে সঠিক তাপমাত্রায় ঔষধ না রাখাসহ ফার্মেসির বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনRead More