বৈশাখী নিউজ ২৪
টেলিটক সিমের মেয়াদহীন প্যাকেজ চালুর দাবীতে স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে টেলিটক সিমের সকল প্যাকেজের মেয়াদহীন অবস্থা চালু ও বিভিন্ন সীমাবদ্ধতা দূরীকরণের দাবীতে প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে ২০ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটিরRead More
‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন চিত্রশিল্পী ও কবি বাইস কাদির
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননার জন্য মনোনীত করা হয়। মহান বৈশ্বিক নেতা নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’ এবং ‘সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। রবিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে নেলসন ম্যান্ডেলা আদর্শ কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে গুণী এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলেRead More
সিলেটে সমাবেশ সফলে জামায়াতের প্রচার মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীতে প্রচার মিছিল করেছে মহানগর জামায়াত। সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর পাঠানটুলা এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে উক্ত প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। থানা আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা সহকারী সেক্রেটারী উবায়দুল হক শাহীন, ৯নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম চুন্নু, ৩৮নং ওয়ার্ডRead More
কমলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দিপালী সিনহা (৩৩) মাধবপুর ইউনিয়নের গকুল সিংহের গাঁও এলাকার বিমানন্দ সিনহার মেয়ে এবং উত্তর বালিগাঁও গ্রামের রাজিব কুমার সিংহের স্ত্রী। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘দিপালী সিনহার সঙ্গে তাঁর স্বামীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এRead More
কমলগঞ্জে ১১ শত নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নারী চা শ্রমিকদেরকে রেইনকোট প্রদান করে আলোচনায় এসেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব শ্রীপুর গ্রামের কৃতি সন্তান মুহিবুল আলম। গত রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের নাট ম-পে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহিবুল আলমের পক্ষ থেকে কুরমা, বাঘাছড়া ও চাম্পারায় এই তিনটি চা বাগানের ১১ শত নারী চা শ্রমিককে বৃষ্টি থেকে নিজেদেরকে সুরক্ষা দিতে রেইনকোট বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিRead More
কমলগঞ্জের হামহামে আটকা পড়া ১০ পর্যটককে উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে যৌথ অভিযানে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন। সোমবার (২০) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। জলপ্রপাতের দুর্গম পাহাড়ি পথে যাওয়ার সময় দলের এক শিক্ষার্থী পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম পথ অতিক্রম করে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তাRead More
রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করে হাজারো শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভে অংশ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। মূলত মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি। সোমবার (২০ জুলাই) সকাল থেকেই সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজার হাজার তরুণ আন্দোলনকারী। এ সময় মিছিল নিয়ে তারা পার্লামেন্টের দিকেRead More
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
বৈশাখী নিউজ ডেস্ক: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন নারী ও একজন শিশু রয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। এছাড়া এ সময়ে নতুন ৩৭২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার ফলে বর্তমানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা পৌঁছেছে এক হাজার ৩৪ জনে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৮৩ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগে। সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মারা যাওয়া রোগীদের মধ্যে একজন কন্যাশিশু, যার বয়সRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৯ শিশুর শরীরে এই ছোঁয়াচে রোগের সংক্রমণ ও উপসর্গ শনাক্ত করা হয়েছে। সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে, সেখানে ৩ শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। আবহাওয়ার পরিবর্তন ও শিশুদের রোগ প্রতিরোধRead More
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যু, যুবদলের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও টিলাগড় কল্যাণপুর আবাসিক এলাকার বাসিন্দা পিয়ার উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। রবিবার (১৯ জুলাই) এক যৌথ শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তাআলা যেন মরহুম পিয়ার উদ্দীনকেRead More


