সিলেটে সমাবেশ সফলে জামায়াতের প্রচার মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীতে প্রচার মিছিল করেছে মহানগর জামায়াত।
সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর পাঠানটুলা এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে উক্ত প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
থানা আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা সহকারী সেক্রেটারী উবায়দুল হক শাহীন, ৯নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম চুন্নু, ৩৮নং ওয়ার্ড সভাপতি দুলাল আহমদ, ৯নং ওয়ার্ড সেক্রেটারী মাওলানা খলীলুর রহমান, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক রাজন, মাওলানা হোসাইন আহমদ, মাস্টার গুলজার আহমদ ও সাব্বির আহমদ প্রমূখ।
প্রচার মিছিল ও পথসভায় জালালাবাদ থানা ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খাকে গলাটিপে হত্যা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিনত হবে। ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে অসামাজিকতার দায়ে হোটেল উত্তরা সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: অসামাজিক কার্যকলাপের দায়ে সিলেট নগরীর বন্দর বাজারস্থ হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করেছেRead More
সিলেটে বিদেশী আগ্নেয়াস্ত্র ও এয়ারগান উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহঃ) থানার সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে একটি পুরাতন বিদেশীRead More



Comments are Closed