Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। একইসঙ্গে তারা দুই বছর ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশ করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম। বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীRead More


ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: টানা ১১তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা সম্পন্ন হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান যে হুমকি তৈরি করছে, তা আরও দুর্বল করতেই এসব হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌRead More


মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

লাইফ স্টাইল ডেস্ক: কোথাও ঘুরতে গেলে পর্যটকরা সাধারণত হোটেলে বা রিসোর্টে থাকতেই পছন্দ করেন। পর্যটন স্থানগুলোর আসেপাশে তাই প্রচুর হোটেলের দেখা মেলে। কিন্তু এই হোটেলকক্ষগুলোই মাঝে মাঝে হয়ে উঠতে পারে ভয়াবহ মরণফাঁদ। ইদানীং হোটেল রুমে লুকানো গোপন ক্যামেরা বসিয়ে অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের মতো ঘটনা ঘটছে দেশে-বিদেশে। এই ধরনের কার্যকলাপ ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ফলে ভ্রমণে নিশ্চিন্তে থাকার আগে সতর্ক থাকা এখন জরুরি হয়ে পড়েছে। ঘুরতে গেলে তাই আগে আপনার হোটেল বা রিসোর্টের কক্ষটি গোপন ক্যামেরামুক্ত কিনা তা জানা জরুরি। অনেকে মনে করেন, এসব গোপন ক্যামেরা শনাক্ত করতেRead More


দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)Read More


বুধবার সিলেটে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ওয়ালটন’ চাকরি মেলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬’। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হবে সকাল ১০টায়। ওয়ালটন জানিয়েছে, চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার বিভিন্ন পদে সরাসরি নিয়োগের কার্যক্রম পরিচালিত হবে। মেলায় ম্যানেজার, সহকারী ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ ও অফিস সহকারী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ম্যানেজার পদে আবেদনকারীদের স্নাতক ডিগ্রিসহ পাঁচ বছরের অভিজ্ঞতা এবং সহকারী ম্যানেজার পদে তিন বছরেরRead More


স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি!

বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে ঋণখেলাপির গ্যারান্টার, বিদ্যুৎ-গ্যাস-পানি ও ভূমি করসহ বিভিন্ন সেবার বিলখেলাপি, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে পাঁচ স্তরের স্থানীয় সরকার আইনে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করা হয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষেRead More


ভোটার তালিকা হালনাগাদ শুরু, শেষ হবে ৩১ জুলাই

বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলায় ভোটার তালিকা হালনাগাদের সমন্বিত কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। সিলেট সদর উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা তাসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩ (জ) অনুযায়ী, ৩১ জুলাই ২০০৮ বা তার আগে জন্মগ্রহণকারী এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত নাগরিকরা হালনাগাদকৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, যেসব যোগ্য নাগরিক এখনও ভোটার হতে পারেননি, তারা আগামী ৩১ জুলাইয়েরRead More


জল আর জীবনের অপূর্ব সেতুবন্ধন

শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: খালের নীরব জলে নোঙ্গর করা নৌকা, আর সবুজ তীর ঘেঁষে মা হাঁস ও তার ছানার নিরাপদ পথচলা। সবুজ জল, মা- ছানার মহান ভালোবাসার অপূর্ব মুহূর্ত যেন সৃষ্টিকর্তার সৌন্দর্যের এক হৃদয় ছোঁয়া শিল্পকর্ম। মনোমুগ্ধকর এই দৃশ্যটি গত ১৪ জুলাই মঙ্গলবার বিকেলে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টির রিডলি মেরিনা এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – শাহ মনসুর আলী নোমান, লন্ডন।   Views: 212


সিলেটে ১৪টি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বৈধ লাইসেন্স ছাড়াই বছরের পর বছর স্বাস্থ্যসেবা পরিচালনা করায় ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। ১৯৮২ সালের বাংলাদেশ মেডিকেল প্র্যাকটিস ও প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-এর ৮ নম্বর ধারা অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে ইতিমধ্যে অবৈধ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের অনুসন্ধানে দেখা গেছে, তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মির্জাজাঙ্গালের সেইফ ওয়ে হাসপাতাল ২০১৮-১৯ অর্থবছর থেকে তাদের লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া রয়েল শিশু হাসপাতাল ও নিরাময় পলি ক্লিনিক ২০২০-২১ অর্থবছর থেকে এবং আল-আমিন জেনারেল হাসপাতাল ২০২১-২২ অর্থবছর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নবায়ন ছাড়াই কার্যক্রম চালিয়েRead More


সিলেট জেলা প্রেসক্লাবে এআই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাব সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘এআই বেসিকস ফর জার্নালিস্টস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং ব্র্যাক আইএসডি-আইটির সহযোগিতায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ক্লাব কার্যালয়ে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে প্রযুক্তির দায়িত্বশীল ও নৈতিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ওRead More