Main Menu

বুধবার সিলেটে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ওয়ালটন’ চাকরি মেলা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬’। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হবে সকাল ১০টায়।

Manual8 Ad Code

ওয়ালটন জানিয়েছে, চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার বিভিন্ন পদে সরাসরি নিয়োগের কার্যক্রম পরিচালিত হবে।

মেলায় ম্যানেজার, সহকারী ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ ও অফিস সহকারী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ম্যানেজার পদে আবেদনকারীদের স্নাতক ডিগ্রিসহ পাঁচ বছরের অভিজ্ঞতা এবং সহকারী ম্যানেজার পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সেলস এক্সিকিউটিভ পদে স্নাতক এবং অফিস সহকারী পদে এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। শেষ দুটি পদের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।

আগ্রহী প্রার্থীদের সঙ্গে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি নিয়ে উপস্থিত থাকতে হবে। মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Manual2 Ad Code

কর্তৃপক্ষ জানায়, আগামী ২২ ও ২৩ জুলাই সকাল থেকে দিনব্যাপী নিয়োগ কার্যক্রম চলবে। ২৩ জুলাই লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।

Manual2 Ad Code

চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সময়মতো উপস্থিত থেকে এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও ওয়ালটন বাংলাদেশ।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code