Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ তুহিনুল হক তুহিন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুহিনের বড় ভাই সোহেল আহমেদ জানান, তুহিন দীর্ঘদিন ধরে পায়ের সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে হঠাৎ তার কিডনির জটিলতা বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। তিনি তুহিনের দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন এবং মহান আল্লাহ তা’আলার কাছে তার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিকRead More


সিলেট নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীতে বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর জামায়াত। বুধবার (২২ জুলাই) বিকেল থেকে সন্ধ্যায় বিমানবন্দর থানার ৭নং ওয়ার্ড জামায়াতের নগরীর সুবিদবাজার এলাকায় অনুষ্ঠিত প্রচার মিছিলে উপস্থিত ছিলেন- বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক, সহকারী সেক্রেটারী রেজাউল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, জামায়াত নেতা সৈয়দ মাজহারুল ইসলাম রিপন ও ফরিদ আহমদRead More


মালয়েশিয়ার জোহরে ৩২ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক: মালয়েশির জোহর রাজ্যে যৌথ অভিবাসন অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১০৮ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। আটকদের মধ্যে ৩২ জনই বাংলাদেশি। বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, সোমবার রাত ৮টার দিকে জোহরের তামান শ্রী বাহাগিয়া এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ ও মালয়েশিয়া সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) যৌথভাবে অংশ নেয়। তিনি জানান, গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে বিদেশিদের পরিচালিত বা বিদেশি কর্মী নিয়োজিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়।Read More


বিশ্বের ৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাবেন বাংলাদেশিরা

পর্যটন ডেস্ক: বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে সুখবর পেল বাংলাদেশ। আগের তুলনায় তিন ধাপ এগিয়ে বাংলাদেশের পাসপোর্ট এখন ৯৭তম অবস্থানে রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত ২০২৬ সালের মধ্যবর্তী সূচক থেকে এই তথ্য জানা গেছে। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। নতুন এই র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণের সুযোগ পাবেন। যদিও গত বছর এই সুবিধার আওতায় দেশের সংখ্যা ছিল ৩৭টি, তবে সামগ্রিক সক্ষমতার বিচারে এবার ১০০তম অবস্থান থেকে ৯৭তম স্থানে উঠেRead More


ছাতকে অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন, গ্রেপ্তার ২

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজা‌রে মরা চৈলা ও ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের জামুরা এলাকার পিয়াইন নদী, মরা চেলা, সোনাই নদীর চ্যানেল ও পেকুয়া বিল এলাকায় পৃথক তিন‌টি অ‌ভিযান চা‌লি‌য়ে দোয়ারাবাজার ইউএনএন, অরুপ রতন সিংহ এবং থানার ও‌সি তরিকুল ইসলাম তালুকদারের নেতু‌ত্বে বুধবার সকা‌লে অ‌ভিযান চালায়। ছাতক উপ‌জেলার সহকা‌রি ভু‌মি ক‌মিশনার এসিল‌্যান্ড মোজা‌হিদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে অভিযান চা‌লি‌য়ে এক‌টি মা‌টি ডেকু ও অ‌বৈধ ড্রেজার আটক ক‌রে‌ছে। আটককৃত মালামাল ইসলামপুর ইউপির মেম্বার ইসলাম উদ্দি‌নের জিম্মা রাখা হয়। এসময় এসিল‌্যান্ডকে দে‌খে বালু‌খে‌কোরা এলাকা ছে‌ড়ে পা‌লি‌য়ে যায়। এ দি‌কে গত মঙ্গলবার রা‌তে গোপন খবর‌ পে‌য়েRead More


নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব, প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীর। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। বুধবার (২২ জুলাই) দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এই মানববন্ধন করা হয়। পরে এক বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সাধারণ ডায়রিতে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেন, ‘আমি লোকপ্রশাসন বিভাগের ছাত্রী। গত কিছু দিন পূর্বে ‘সাস্ট আপডেট’ নামক একটি ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। যাতে টিউশনের জন্য বিজ্ঞপ্তি প্রদান করে।Read More


অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিলের প্রস্তুতি ইসির

বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকারের প্রথম ধাপের নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠানের লক্ষে এবং আগস্টে এই নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বুধবার (২২ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে এ তথ্য জানিয়ে বলেছেন, ‘ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। আশাকরি, আগামী অক্টোবরে প্রথম ধাপের নির্বাচন করতে পারবো।’ আগস্টের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আনোয়ারুল ইসলাম বলেন, কয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারণRead More


সিলেট নগরীর সুবিদবাজারে জামায়াতের লিফলেট বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের মুল উদ্দেশ্য ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী স্টাইলে দেশ শাসন করতে চায়। জুলাইকে উপেক্ষা তারা মেধা ও যোগ্যতার পরিবর্তে রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে দলীয় লোক বসিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। যা জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খা পরিপন্থী। এদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোন স্বপ্ন জনগণ পূরণ হতে দিবেনা। তিনি বলেন, সরকারকে ভুলে গেলে চলবেনা যে ছাত্র-জনতা এখনো রাজপথে রয়েছে। সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্খা সংস্কারRead More


জাল সনদে অভিযুক্ত ৬৩ শিক্ষককে ডাকল মাউশি

বৈশাখী নিউজ ডেস্ক: জাল সনদে শিক্ষকতা করার অভিযোগে কলেজ পর্যায়ের সিলেট বিভাগের একজনসহ ৬৩ জন শিক্ষককে তলব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বা কোনো ব্যাখ্যা না দেওয়ায় অভিযুক্ত এসব শিক্ষকদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্যক্তিগত শুনানির আয়োজন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) মাউশির কলেজ শাখা-৩ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। উপপরিচালক শফি মাহমুদ স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়েছে, আগামী ২৬ জুলাই থেকে পর্যায়ক্রমে ২ আগস্ট পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে। শিক্ষা ভবনের ৩১৭ নম্বর কক্ষে অভিযুক্ত শিক্ষকRead More


হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, প্রাণহানী ছাড়াল ৮০০

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে ৮০৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ জুলাই) সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭০৮ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৫ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮০৩। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত পরিসংখ্যান থেকে কোন বয়সী মানুষ বা কোন বয়সীRead More