নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব, প্রতিবাদে শাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীর। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
বুধবার (২২ জুলাই) দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এই মানববন্ধন করা হয়। পরে এক বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সাধারণ ডায়রিতে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেন, ‘আমি লোকপ্রশাসন বিভাগের ছাত্রী। গত কিছু দিন পূর্বে ‘সাস্ট আপডেট’ নামক একটি ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। যাতে টিউশনের জন্য বিজ্ঞপ্তি প্রদান করে। উক্ত ফেসবুক পেজের এডমিন রাহিন ইসলাম, মো. আরমান, সামি তারা শাবিপ্রবির শিক্ষার্থী। আমি উক্ত পোস্টে মন্তব্যের স্থানে আমার নাম উল্লেখ পূর্বক টিউশন করানোর আগ্রহ প্রকাশ করি। পরবর্তীতে তারা আমার নম্বর চাইলে আমি আমার ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করি।
তাদের পোস্টের মন্তব্যে আমি মোবাইল নম্বর প্রদান করার পর গত ২৪ জুন রাত ৮টা ১মিনিটে একটি মোবাইল নম্বর হতে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করে এবং প্রথমে আমাকে চাকরির প্রস্তাব দেয়। পরবর্তীতে আমি তার প্রতিউত্তর দিলে উক্ত নম্বর থেকে আমাকে আপত্তিকর, অশালীন ও কুপ্রস্তাব, কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। তার প্রস্তাবে রাজি না হলে উক্ত নম্বর হতে আমাকে বিভিন্ন রকম ভয়ভীতি মূলক হুমকি প্রদান করা হয়।’
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘সাস্ট আপডেট’ পেজের অ্যাডমিনরা যদি ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে না পারে তাহলে কেন তারা নম্বর নিবে। আমাদের দাবি হলো, যে নম্বর থেকে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে অতিবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সাস্ট আপডেট পেজের অ্যাডমিনদের এ বিষয়ে জবাবদিহি করতে হবে।
Related News
দক্ষিণ সুরমায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশRead More
সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগেRead More



Comments are Closed