Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বৈশাখী নিউজ ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল চারটার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে এই পদত্যাগপত্র জমা দেন বলে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, কোনো রাজনৈতিক চাপে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি। পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তার দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং নতুন করে শনাক্ত হওয়া কঠিন ব্যাধির কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরিত পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাসRead More


জকিগঞ্জে সাড়ে ৭ মাসে উদ্ধার ৪১ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১১৩

বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্তবর্তী সিলেটের জকিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক দায়িত্ব গ্রহণের পর মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বিভিন্ন স্পটে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ফলে পুলিশের জালে আটকা পড়ছে সীমান্ত পেরিয়ে আসা মাদকের বিভিন্ন চালান। থানা পুলিশের হিসেব মতে- গত বছরের ৭ ডিসেম্বর ২০২৫ থেকে চলতি বছরের ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত প্রায় সাড়ে সাত মাসে পরিচালিত অভিযানে ৪১ হাজার ৩৪৯ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং বিভিন্ন মামলায় মোট ১১৩ জনRead More


স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বানিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের অগ্রাধিকারে স্বাস্থ্য খাত শীর্ষে রয়েছে জানিয়ে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, “আগামী দিনে ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ এবং শিক্ষাখাতেও ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে।” শুক্রবার (২৪ জুলাই) সকালে সিলেট সদর উপজেলার লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের বিগত পাঁচ মাসের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন,Read More


হবিগঞ্জে ৮০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে কাস্টমসের আমদানি-রপ্তানি সংক্রান্ত বিলের স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে পরিবহনের সময় প্রায় ৮০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৩০০ কেজি (২১০ বস্তা) ভারতীয় জিরা এবং একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি জানায়, গোপন সংবাদে বুধবার রাত প্রায় ১১টার দিকে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকায় বিশেষ তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়। খবর ছিল, বিপুল পরিমাণ ভারতীয় জিরা কাভার্ডভ্যানে করে ঢাকার উদ্দেশে পাচারRead More


ওসমানীনগরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের অভিযোগে দুই যুবককে আটক করা হয়। জব্দ করা হয়েছে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, অভিযানের সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৫-৯৩৪০) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুজনকে আটক করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটকRead More


দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন যুব জামায়াত নেতা

বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের নারী কাণ্ডে ক্ষুব্ধ হয়ে দলীয় পদ ছাড়লেন শ্যামনগরের যুব জামায়াত নেতা দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দুধ দিয়ে গোসল করে দলীয় পদ ছাড়ার ঘোষনা দেন তিনি। দেলোয়ার হোসেন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের মুনসুর সরদারের ছেলে। তিনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি ছিলেন বলে জানিয়েছেন। দুধ দিয়ে গোসল করে ভিডিও বার্তার মাধ্যমে দেলোয়ার হোসেন বলেন, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের অপকর্মের কারণে দল থেকে অব্যাহতি দিয়ে আমি রাজনীতি করবো না,Read More


গাজীপুরে মেয়ের সর্বনাশ করায় বাবার যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে নিজ শিশু কন্যাকে ধর্ষণের দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন গাজীপুরের শিশু, সহিংসতা দমন ট্রাইব্যুনাল মহানগর আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আবু বকর সিদ্দিক আদালতে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে পিতা মোঃ রিপন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত সূত্র জানায়, গাজীপুরে কাশিমপুরের মাধবপুর এলাকায় গত ২০২৫ সালের ২৭ মার্চ নিজ কক্ষে নিজের ১৪ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করে। এ সময় তার স্ত্রী জোসনা পাশের রুমে তার শাশুড়ির সাথে ঘুমিয়ে ছিলেন। পরে এ ঘটনায়Read More


মেটার প্রশংসনীয় নতুন পদক্ষেপ

প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনের সময় আত্মহত্যা বা আত্মক্ষতির ইঙ্গিত দিলে বিষয়টি আর শুধু ব্যক্তিগত চ্যাটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এমন পরিস্থিতিতে অভিভাবকদের সতর্ক করার উদ্যোগ নিয়েছে মেটা। ঝুঁকি গুরুতর বলে মনে হলে প্রয়োজন অনুযায়ী জরুরি সেবার সঙ্গেও যোগাযোগ করা হতে পারে। মেটা জানিয়েছে, তাদের এআই সিস্টেম কোনো কিশোরের কথোপকথনে আত্মহানি-সংক্রান্ত সংকেত শনাক্ত করলে প্রথমে তা মানব পর্যালোচনার মধ্য দিয়ে যাবে। এরপর পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অভিভাবকদের কাছে সতর্কবার্তা পাঠানো হবে। কোনো বার্তার অর্থ পুরোপুরি নিশ্চিত না হলেও সম্ভাব্যRead More


সুনামগঞ্জে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’!

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকার সঞ্চয় সংগ্রহের পর ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’ নামে একটি বেসরকারি এনজিওর কর্মকর্তারা আত্মগোপনে গেছেন বলে অভিযোগ উঠেছে। এতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাহক চরম উদ্বেগ ও ক্ষোভে রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, গত চার বছর ধরে ডিপিএস, ফিক্সড ডিপোজিট ও দৈনিক সঞ্চয়ের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে আসছিল সংস্থাটি। সম্প্রতি মেয়াদপূর্তির টাকা কিংবা জমাকৃত সঞ্চয় ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারও সঙ্গে যোগাযোগRead More


সুনামগঞ্জ ১ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ, আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ​সুনামগঞ্জ সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি, থান কাপড়, লেহেঙ্গা এবং চোরাচালানে ব্যবহৃত ২টি বাল্কহেড নৌকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে,​ বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের দুইটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাতেই জব্দকৃত মালামালসহ আসামিদের সুনামগঞ্জRead More