বৈশাখী নিউজ ২৪
সিলেটে প্রবাসীর বাড়ি থেকে অর্ধকোটি টাকার বিদেশি মদ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বালুচর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ছয় শতাধিক বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া এসব মদের বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট মহানগরীর বালুচর নতুনবাজার সংলগ্ন একটি বাসায় অভিযান পরিচালনা করে এই মদ উদ্ধার করা হয়। জানা যায়, র্যাব-৯ সিপিসি ১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট নগরীর বালুচর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নিচতলার একটি স্টোররুম থেকে বিপুল পরিমাণ বিদেশিRead More
সুনামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর এলাকায় বিয়ের দাবিতে এক তরুণী প্রেমিকের বাড়িতে অনশন করছেন। অভিযুক্ত প্রেমিক তাবির হোসেন (২৫) উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপির সাবেক সভাপতি সফি মেম্বারের (শফিকুল ইসলাম) ছেলে। বিয়ের দাবি নিয়ে বাড়িতে আসার পর থেকেই প্রেমিকাকে দেখে গা ডাকা দিয়েছে এমন অভিযোগ ওই তরুণীর। তরুণীর বাড়ি একই ইউনিয়নের ভোলাখালী গ্রামে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর সাথে কথা হলে সাংবাদিকদের জানান, মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হওয়ার পর গত এক বছর ধরে তাবিরের সঙ্গে তার প্রেমের সম্পর্কRead More
আরব আমিরাত প্রবাসীদের যে তথ্য দিল আবুধাবি দূতাবাস
প্রবাস ডেস্ক: ছুটিতে বাংলাদেশে থাকা প্রবাসীদের স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়েছে, আমরা লক্ষ্য করেছি ও জানতে পেরেছি, অনেক বাংলাদেশি ভাই-বোন, যারা ছুটিতে বা অন্য কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, হঠাৎ করে কোনো কারণ উল্লেখ ছাড়াই তাদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে। এতে আমিরাতে রেসিডেন্সি আছে এমন প্রবাসীদের মাঝে অনেক উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে ইতোমধ্যেই কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে এ বিষয়েRead More
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে পৌঁছেছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির সরকার। উদ্ধার অভিযান জোরদার করতে প্রায় ৩ হাজার ৬০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ৩৬ হাজারের বেশি পরিবার এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, জাপানের কুমামোতো প্রিফেকচারে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) স্থানীয় সময় সকালে এ তথ্য নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী জানান, নিহতদের মধ্যে কয়েকটি মৃত্যুর ঘটনা সরাসরি ভূমিকম্প ও পরবর্তী আফটারশকেরRead More
চিকিৎসা অবহেলায় নারী চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানে চিকিৎসায় অবহেলায় এক নারী চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা দুই দিন কর্মবিরতি পালন করে বাগান ব্যবস্থাপক ও স্বাস্থ্য সহকারীর অপসারণের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন। নিহত শ্রমিকের নাম নমী রবি দাস (২৮)। তিনি ফতেহবাগ চা বাগানের নিয়মিত শ্রমিক সুকুমার রবি দাসের স্ত্রী। শ্রমিক ও পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার (২৭ জুলাই) সকালে নমী রবি দাসের হাত-পা ফুলে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে বাগান ব্যবস্থাপক নূর আহমদেরRead More
হবিগঞ্জে এনসিপি নেতাদের বহরে হামলা, সংঘর্ষে আহত অন্তত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গাড়িবহরে হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের টাউন হল এলাকায় এনসিপির একটি রাজনৈতিক সমাবেশ শেষ হওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণকে কেন্দ্র করে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল বলে জানা যায়। সমাবেশ শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পৃথক গাড়িতে সার্কিট হাউসের দিকে রওনা দিলে স্টাফRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে পরীক্ষিত ৩৪টি টুথপেস্টের মধ্যে আটটিতে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত এক বছরের গবেষণায় স্থানীয় ও আমদানি করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে এসব নমুনার বিশ্লেষণে দেখা যায়, ২৬টি নমুনা বা ৭৬ দশমিক ৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। গবেষণায় যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি, সেগুলো হলো— জেনফ্রেশRead More
পরিবেশ রক্ষায় জাফলং-ডাউকি নদীতে নতুন বিধিনিষেধ জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা জাফলং-ডাউকি নদীতে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একাধিক কার্যক্রমের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সরকার ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে স্বীকৃত এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও নদীর স্বাভাবিক বৈশিষ্ট্য সংরক্ষণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাতে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জাফলং-ডাউকি নদীতে পয়ঃপ্রণালী, কঠিন ও তরল বর্জ্য নিক্ষেপ বা অপসারণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যান্ত্রিক, ম্যানুয়াল কিংবা অন্য যেকোনো পদ্ধতিতে পাথরসহ সব ধরনের খনিজRead More
নড়াইলে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, আদুরী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়া পৌরসভায় পরকীয়া সন্দেহে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার এক নির্মম অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। স্ত্রী আদরীকে আটক করেছে পুলিশ। ধারালো ব্লেড দিয়ে চালানো এই হামলায় গুরুতর আহত যুবকের নাম রুবেল শেখ (২৮)। চিকিৎসকরা জানিয়েছেন, তার পুরুষাঙ্গের ক্ষতস্থানে অন্তত ৮টি সেলাই দিতে হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে আহত যুবকের শ্বশুরবাড়ি এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। রুবেলRead More
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিডিএস চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ প্রাঙ্গণে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বিডিএসদের পক্ষে প্রদত্ত রায় দ্রুত বাস্তবায়ন, অবৈধ কোয়াক ও অননুমোদিত ডেন্টাল প্র্যাকটিস বন্ধ এবং দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম পাঁচজন করে বিডিএস চিকিৎসক নিয়োগের দাবি জানান। তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সঠিক মান বজায় রাখতে প্রশিক্ষিত ডেন্টাল সার্জনের বিকল্প নেই। তাই জনস্বার্থে এসব দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি। কলেজের অধ্যক্ষ ডা. পরিমল চন্দ্র মল্লিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ডা. মো. মুমিনুল হক, কোঅর্ডিনেটর ডা. মঞ্জুমা আক্তারRead More


