বৈশাখী নিউজ ২৪
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় সিলেট মহানগর জামায়াতের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। অবিলম্বে পৃথক হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা। বুধবার (২৯ জুলাই) সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসুচীতেRead More
সিলেট টার্মিনালে ছেলে দেলওয়ার হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও বিচার চান বাবা
বৈশাখী নিউজ ডেস্ক: নিজের ছেলে হত্যা মামলার প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি এবং মামলায় নিরপরাধ লোকজনকে জড়িয়ে হয়রানি না করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাঘবাড়ি এলাকার বাসিন্দা মো. আজির উদ্দিন। বুধবার (২৯ জুলাই) বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মো. আজির উদ্দিন বলেন, গত ২৭ এপ্রিল বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটের কদমতলী কেন্দ্রিয় বাস টার্মিনালে হওয়া সংঘর্ষে তার ছেলেসহ দুইজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং পিটিয়ে হত্যা করা হয়। শ্রমিক সংগঠনের সভাপতি ময়নুল ইসলামRead More
হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ শিশুর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৭৫ জন রোগী শনাক্ত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫Read More
কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) কাঁঠালকান্দি বিওপি-এর যৌথ অভিযানে ২৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টায় আদমপুর ইউনিয়নের ডালুয়াছড়া এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা সেগুন কাঠ উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ আহরণ ও পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিওপি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ২৬.০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। এসময় পাচারকারী কাউকে পাওয়াRead More
কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার, মামলা দায়ের
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পুলিশের বিশেষ অভিযানে একটি একনালা পাইপগান উদ্ধার হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ১১টায় শমশেরনগর বাজার থেকে পুলিশ পরিত্যক্ত পাইপগান উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর বাজারের রাজমহলের সামনে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশের ইনচার্জের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশিRead More
মিঠামইনে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল রিফাত ও সাফা। একপর্যায়ে সাফা অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। মিঠামইন উপজেলা স্বাস্থ্য ওRead More
ছাতকে সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ, বিকল ট্রান্সফরমার প্রতিস্থাপন এবং নতুন বিদ্যুৎ মিটার স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনিয়ম ও অবৈধ অর্থ আদায়ের প্রতিবাদ করায় এক স্থানীয় সাংবাদিকের ওপর হামলা এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই আলমপুর এলাকার ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে গেলে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে শতাধিক পরিবার দুর্ভোগে পড়ে। এ অবস্থায় ছাত্রলীগ ওRead More
সিলেটে রাতে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের মুক্তারপুর গ্রামে ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিলাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাতির আলী (৩২) মুক্তারপুর গ্রামের মৃত ছৈদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক বাতির আলীকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তারা তাকে মারধর করে মৃত ভেবে বাড়ির পাশেই ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় কয়েকজন নারী চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজনRead More
জামালগঞ্জের সুরমায় দুটি ড্রেজার সহ বালি বোঝাই ট্রলার জব্দ, গ্রেপ্তার ২
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদী থেকে দুটি ড্রেজার সহ একটি খনিজ বালি বোঝাই ট্রলার জব্দ করেছে বাংলাদেশ নৌ পুলিশ। পরিবেশধ¦ংসী নিষিদ্ধ ড্রেজার মেশিনে খনিজ বালি উক্তোলন ক্রয় বিক্রয় পরিবহনে জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) ফাল্গুনী পুরকায়স্থ এমন তথ্য নিশ্চিত করেন। গ্রেফারকৃতরা হলেন, নেত্রকোনার খালিয়াজুরির ফতুয়া গ্রামের মস্তু মিয়ার ছেলে হৃদয় মিয়া, একই গ্রামের আজিদ মিয়ার ছেলে হৃদয় মিয়া। মঙ্গলবার রাতে বালি বোঝাই ট্রলার, ২টি ড্রেজার সহ প্রায় পৌনে ১০ লাখ টাকার আলামত জব্দ দেখিয়ে ২ জনকে গ্রেফতার ওRead More
হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সমাবেশদুটিতে উভয় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষেরRead More


