বৈশাখী নিউজ ২৪
শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখলেই ফাঁসি কার্যকর করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের যে কোনো স্থানে পা রাখা মাত্রই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করা হবে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকেই রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন। ওইখানে বসে বসে রাজনীতি করে ধমক দেয়-আমি কিন্তু আসবো। আসেন না, কই আসবেন?’ সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা কোম্পানীগঞ্জে এলেRead More
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে হাসপাতালে ভর্তি ও শনাক্ত হয়েছেন ৯০০ জন শিশু ও রোগী। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে। এদের মধ্যে পরীক্ষারRead More
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন ডেঙ্গু রোগী। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬৯ জন চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনেRead More
হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় ছাত্রদলের হামলায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমিরে ডা. শফিকুর রহমান এমপি। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে যান তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ ছাত্রদল এ হামলা চালিয়েছে। হামলায় চোখ হারান আলিফ। এতে সারজিস আলমসহ আরও কয়েকজন আহতRead More
হবিগঞ্জে চোলাই মদপানে নারীসহ ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত পূজা অনুষ্ঠানে ঘরে তৈরি ও চা বাগান থেকে আনা চোলাই মদ পান করার পর এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) ও বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের মৃত্যু হয়। এর মধ্যে সুদেব দাস (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।সুদেব দাস উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা। এছাড়াও মারা যাওয়া অন্যরা হলেন- মোড়াকরি গ্রামের সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরীRead More
জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বিজিবির একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টার কিছু পরে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট সরুফট এলাকার আব্দুল শহীদ স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সিলেটের আখালিয়া থেকে তামাবিলগামী বিজিবির ডাবল কেবিন পিকআপের (নং সিলেট ঠ-১১-০০৩২) সঙ্গে সারিঘাট থেকে দরবস্তগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন পিকআপের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেRead More
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ৬ অটোরিকশা, নিহত ২, আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়টি সিএনজি চালিত রিকশা (অটোরিকশা) দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পলি দত্ত (৩০)। তিনি উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বারের বাড়ির বাসিন্দা। তার স্বামী কাজল দত্ত। তিনি দুই সন্তানের জননী। অপর নিহত ব্যক্তি একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হয়ে টানেল চত্বরে একসঙ্গে থাকাRead More
অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগও
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনযাত্রা, নিরাপদ পরিবেশ, মানসম্মত উচ্চশিক্ষা এবং পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ থাকায় বিদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ইউরোপের দেশ অস্ট্রিয়া। তুলনামূলক কম খরচে উচ্চশিক্ষার সুযোগ থাকায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা দেশটিকে বেছে নিচ্ছেন। শেনজেনভুক্ত দেশ হওয়ায় অস্ট্রিয়ায় পড়াশোনার পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশ ভ্রমণ এবং ভবিষ্যতে চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও বাড়তি সুযোগ তৈরি হয়। কেন অস্ট্রিয়া? অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বজুড়ে স্বীকৃত। নিরাপদ পরিবেশ, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং অনেক বিষয়ে ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ থাকায় দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। দেশটির জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছেRead More
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন মামলার আবেদন করেন। পরে মামলাটি নথিভুক্ত করা হয়। এতে ১০ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকারRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (৩১ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২Read More


