Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে অবস্থিত সিমন্স ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ ‘কোটজেন স্কলারশিপ’ প্রদান করছে, যার মাধ্যমে চার বছরের পুরো পড়াশোনা ও থাকার খরচ সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা সম্ভব। সিমন্স ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত তথ্য অনুযায়ী, কোটজেন স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চার বছরের স্নাতকের সম্পূর্ণ টিউশন ফি ও আবাসন (রুম-অ্যান্ড-বোর্ড) সুবিধাপ্রাপ্ত হবেন। এছাড়া একাডেমিক গবেষণা, বিদেশে শিক্ষাভ্রমণ, ইন্টার্নশিপ বা বিশেষ কোনো স্বল্পমেয়াদি কোর্সের ব্যয় বহনে অতিরিক্ত ৩ হাজার ডলারের (তিন হাজার মার্কিন ডলার) বিশেষ অর্থনৈতিকRead More


আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান গণমাধ্যমকে ছয়জন নিহতের তথ্য জানান। পরে ঢাকা মেডিকেল কলেচ হাসপাতালে আহত একজন মারা গেছেন বলে একটি সূত্রে জানা গেছে। তিনি বলেন, কাভার্ডভ্যান থেকেRead More


বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় সবাই টিকাবিহীন। বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে সরকার আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে। ‘ইনটেনসিফাইড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ নামের এ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। এসময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.Read More


আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রায় দুই হাজার

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে শিশু হত্যা ও নিখোঁজ সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি কুমিল্লায় নিখোঁজের পর ১৩ বছরের শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের লাশ উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বছরজুড়ে নিখোঁজ হওয়ার পর অনেক শিশুর মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় কিংবা নদী থেকে উদ্ধার করা হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সংগৃহীত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৬ জন নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে আসক জানায়, একই সময়ে শিশু নিখোঁজের পর হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ বিভিন্নRead More


দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল

বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরেরRead More


আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপ নামে একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণের পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ওই পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে লরিতে অগ্নিকাণ্ডের খবর পান ফায়ার সার্ভিসের সদস্যরা। আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে পাইপাইল সড়কে অনেক যানজট হওয়ায় এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। অগ্নিকাণ্ডেরRead More


ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণেRead More


দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। এতদিন ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয়Read More


শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানোর পর বিষাক্ত ধোঁয়ায় ৫ ছাত্রী গুরুতর সুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে তিনজন শিক্ষার্থী ঘটনাস্থলে জ্ঞান হারায়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলেজ রোডস্থ শাহ মোস্তফা জামেয়াা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের শহরের একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর অসুস্থ শিক্ষার্থীরা হলো- দশম শ্রেণির ছাত্রী আতিকা, ফাইজা এবং সপ্তম শ্রেণির ছাত্রী আরিফা।Read More


গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়। শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে উঠতে গার্ল গাইডসের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া প্রয়োজন। এতে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং বাস্তব জীবনের নানা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তৈরি হয়। গার্ল গাইডসের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের সেই সুযোগ তৈরি করে দিচ্ছে। তিনি ক্যাম্পে অংশ নেওয়া গাইডদের উদ্দেশে বলেন, নিজেদের মেধা ও দক্ষতা বিকাশেরRead More