Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বালাগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিরাজপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। বর্তমানে সিরাজুল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছেন। শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৪টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় মাদ্রাসা বাজারের ব্যবসায়ী মেসার্স প্রিয়া ট্রেডার্সের প্রোপাইটর সিরাজুল ইসলাম শুক্রবার আনুমানিক দুপুর ২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সিলিংয়ের রডের সাথে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে রয়েছেনRead More


ইতালিতে স্ত্রী-কন্যাসহ বাবুলকে হত্যা, দেশে ফিরলো ৩ মরদেহ

প্রবাস ডেস্ক: ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী বিমানটি অবতরণ করে। স্বজনরা বিমানবন্দর থেকে মরদেহগুলো গ্রহণ করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হন। নিহতরা হলেন—নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী শিশু কন্যা আরোয়া ইসলাম আরিশা। পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ মাগরিব কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনজনের জানাজা অনুষ্ঠিতRead More


যশোরে পুকুরে গোসলে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের বাঘারপাড়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আপন দুই বোন রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)। তাদের প্রতিবেশী চাচা মাহবুর রহমান জানান, এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে তারা গোসল করতে যায়। পরে খোঁজখবর না পেয়ে তাদের দাদি লোকজন নিয়ে পুকুরে গিয়ে দেখেন সিঁড়ির নীচে তারা ভাসছে। এসময় দ্রুত তাদেরRead More


জৈন্তাপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ড্রাম ট্রাকে করে কৌশলে পাচারকালে ১০২ বোতল বিদেশি মদ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এ ঘটনায় মো. শাহরিয়ার আহমেদ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যান। শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক শাহরিয়ার আহমেদ গোয়াইনঘাট উপজেলার নয়াখেল এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইসমাইল আলি। পুলিশ জানায়, সিলেটগামী একটি বালুবাহী ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১২-২৩৬৭) সংকেত দিয়ে থামানো হয়। এ সময়Read More


শনিবার সুনামগঞ্জের যে সব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে পিডিবি বিদ্যুতের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১৫ আগস্ট) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পিডিবির আওতাধীন শহর ও শহরতলীর সকল গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিটি পিডিবির সুনামগঞ্জ অফিসের ফেসবুক পেজ থেকে প্রচার করা হয় ও শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের অবহিত করা হয়েছে। পিডিবির জরুরি বিজ্ঞপ্তিতে জানানোRead More


সিলেটে ট্রিপল মার্ডার: সাত্তার দম্পতির জানাযায় মানুষের ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে

বৈশাখী নিউজ ডেস্ক: খুন হওয়া সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম দম্পতির জানাযা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বাদ আসর সিলেট নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এই দম্পতির জানাযা সম্পন্ন হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাযায় যুক্তরাস্ট্র থেকে এসে অংশ নেন এই দম্পতির একমাত্র ছেলে আরিফ ইফতেখার। শুক্রবারই তিনি দেশে আসেন। জানাযার পূর্বে মুসল্লীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমার বাবা যদি কোন ভুল করে থাকেন আপনারা ক্ষমা করে দেবেন। আর কেউ তার কাছে টাকা পয়সা পাওনা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। এরপর পাশপাশি খাটিয়ায় মরদেহRead More


ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

আনোয়ার হো‌সেন র‌নি ছাতক থে‌কে: অ‌নিয়ম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনে তিন বছর মেয়াদি ৯ সদস্যের এ কমিটি গঠন করেন। কমিটিতে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউর রহমানকে সভাপতি এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করেন। গত ১০ আগস্ট দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদ কমিটিটির অনুমোদন দেন। কমিটির সহ-সভাপতি করা হয়েছেRead More


চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৮ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় গ্যাস লিকেজের ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারী স্টেশন রোড-সংলগ্ন সাগর উপকূলে মো. লোকমানের মালিকানাধীন ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে গ্যাস বের হয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে জানা গেছে। ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ছিল। সকালের দিকে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাংকে গ্যাস লিকেজ শুরু হয়। খবর পেয়ে স্থানীয় ও বহিরাগত বেশ কয়েকজন বিষয়টি দেখতে সেখানে গেলে তাঁরা গ্যাসে আক্রান্ত হন।Read More


সিলেটে গ্যাস সংকটে পাম্প বন্ধ, সড়ক অবরোধ করে বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গ্যাস সংকটে পাম্প বন্ধ থাকার কারণে তামাবিল সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শুক্রবার (১৪ আগস্ট) সকালে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় সুরমা অটো কেয়ার পাম্পের সামনে বিক্ষোভ করেন তারা। এতে এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, গ্যাস না পাওয়ায় গাড়ি বন্ধ রাখতে হচ্ছে তাদের। এতে বেকার হয়েছেন তারা। এরআগে গত বুধবার জালালাবাদ গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অনাকাঙ্ক্ষিত মাত্রায় হ্রাস পেয়েছে। ফলে সারাদেশের ন্যায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের বিতরণ এলাকায় স্বল্প চাপ বিরাজRead More


জৈন্তাপুরে পিকআপ উল্টে প্রাণ গেল যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ রাস্তার পাশে উল্টে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়েজ আহমদ কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে। তামাবিল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, জাফলংগামী মিনি পিকআপটি (সিলেট মেট্রো-ন-১১-১৭১৮) উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ফয়েজ আহমদসহ অজ্ঞাতনামা চালকRead More