Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটের পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ফলিক আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই। তিনি শনিবার (২২ আগস্ট) সকাল পৌণে ৯টার দিকে সিলেট মহানগরের নয়াসড়কস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিভার ও কিডনিজনিত সমস্যা ভূগছিলেন। তিন ছেলের জনক ফলিকের বাড়ি গোলঅপগঞ্জ উপজেলার রানাপিংয়ে। সেলিম আহমদ ফলিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই বদরুল আহমদ। পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর গোলাপগঞ্জ উপজেলার রানাপিং মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। সেলিমRead More


বড়লেখায় বিজিবির আটক করা ১৪ মহিষের ৯টিই উধাও!

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় বিজিবি-পুলিশের যৌথ অভিযানে আটক ১৪টি ভারতীয় মহিষের মধ্যে ৯টি উধাও হয়ে গেছে। মালিকানা দাবির কাগজপত্র যাচাই-বাছাই চলাকালে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মহিষগুলোর জিম্মাদার হন। তবে মহিষগুলো রাখা হয়েছিল দাবিদার লুৎফুর রহমানের বাড়িতেই। পরে শুক্রবার (২১ আগস্ট) মহিষ উদ্ধারে গিয়ে পাঁচটি মহিষ উদ্ধার করেছে বিজিবি-পুলিশ। বাকি নয়টি মহিষের এখনো সন্ধান পাওয়া যায়নি। বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার গৌড়নগর এলাকায় চোরাইপথে ভারত থেকে আনা ১৪টি মহিষ লুৎফুর রহমানের বাড়িতে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ আগস্ট বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানেRead More


টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে শিশু নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর হয়ে যাদুকাটা নদীতে ভ্রমণে যাওয়ার পথে চলন্ত হাউসবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার চিকিৎসক ডা. শাহনুর রহমানের মেয়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরতে আসেন। শুক্রবার দুপুরে হাউসবোটটিRead More


দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২২ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে সংগঠনটি। নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবেRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮২৯ শিশুর প্রাণহানি ঘটল। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জনে। শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তারা ঢাকা, সিলেট ও খুলনা জেলার বাসিন্দা।Read More


বিয়ানীবাজারে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন অফিসের সামনে চেকপোস্ট চলাকালে তাকে আটক করা হয়। জেলা পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজারে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালায় পুলিশ। এসময় জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট জ-১১-০৭১৩) তল্লাশি করা হলে সন্দেহভাজন যাত্রী জাহেদ আহমদ (৩৪)-এর পরিহিত নেভি রঙের জিন্স প্যান্টের পকেট ও কোমড় থেকে তিন হাজার পিস গোলাপি ও লাল রঙের ইয়াবাRead More


সিলেটে মাজারে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় একটি মাজার ওয়াকফ এস্টেট, মসজিদ ও ৪০টি দোকান কোটা নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সাত পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১টার দিকে সিলাম চকের বাজার এলাকায় হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মসজিদের ক্যাশRead More


সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্বামীর বন্ধুদের হাতে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী ওই তরুণীকে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, ভুক্তভোগী তরুণীর স্বামী বর্তমানে সিলেট এয়ারপোর্ট থানার একটি মামলায় কারাগারে রয়েছেন। ২০ আগস্ট দুপুরে তাঁর স্বামীর বন্ধুRead More


৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল ফেরদৌস

বৈশাখী নিউজ ডেস্ক: আর্থিক দৈন্যদশাকে জয় করে সফলতার নতুন গল্প লিখলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অদম্য তরুণী জান্নাতুল ফেরদৌস জেমি। দরিদ্র বাবার পক্ষে মেয়ের উচ্চশিক্ষার ব্যয়ভার বহন করা যেখানে ছিল প্রায় অসম্ভব, সেখানে নিজের মেধা ও কঠোর পরিশ্রমে জান্নাতুল অর্জন করেছেন প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বিশাল এক শিক্ষাবৃত্তি। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) চার বছর মেয়াদি উচ্চশিক্ষার জন্য তিনি এই সম্মানজনক বৃত্তি লাভ করেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সুসংবাদটি নিশ্চিত করেছেন। জান্নাতুল শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আফজল আলীরRead More


জকিগঞ্জের নাফিসা পেলেন ৭৫ লাখ টাকার স্কলারশিপ

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)-এ ৬০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা সমমূল্যের স্কলারশিপ অর্জন করেছেন সিলেটের জকিগঞ্জের মেয়ে নাফিসা সাব্বির চৌধুরী। এই বৃত্তির আওতায় আগামী চার বছর বিনা খরচে বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক (গ্র্যাজুয়েশন) সম্পন্ন করার সুযোগ পাবেন তিনি। নাফিসা জকিগঞ্জ উপজেলার আটগ্রাম-চারিগ্রাম এলাকার বাসিন্দা সাব্বির আহমদের মেঝো মেয়ে। নিজের মেধা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও শিক্ষার প্রতি নিষ্ঠার মাধ্যমে তিনি মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেছেন। নাফিসার এই অসাধারণ অর্জনের খবরে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।Read More