বৈশাখী নিউজ ২৪
সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না। শনিবার (২২ আগস্ট) এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সিলেট মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা নির্ধারণে এই মতবিনিময় সভার আয়োজন করাRead More
ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে নতুন একটি ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বর্তমানে জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। সরকারের মূল লক্ষ্য এই অবদানকে ৫০ শতাংশে উন্নীত করা।” তিনি আরও জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট বিবেচনায় অধিক জ্বালানি-নির্ভর শিল্পের বদলে স্বল্প বিনিয়োগ ও পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তাদেরRead More
ছাতকের রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার মেরিন জামান রুহি উচ্চশিক্ষার জন্য চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) থেকে প্রায় ৭৫ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) মূল্যের স্কলারশিপ পেয়েছেন। এই স্কলারশিপের আওতায় আগামী চার বছর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন রুহি। উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের মেয়ে রুহি। আব্দুল কাদির পেশায় চা বিক্রেতা। নৌকা দিয়ে চা বিক্রি করেন। দরিদ্র পরিবারের সন্তান হয়েও তাঁর এমন অর্জন এলাকায় ব্যাপক প্রশংসা ও আনন্দের সৃষ্টি করেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান রুহিরRead More
ওসমানীনগরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ১ আরোহি নিহত, আহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেটের ওসমানীনগরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একাধিক যাত্রী গুরুতর আহত হন। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল হাসান ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, “দুর্ঘটনায় ৭ জন গুরুতরRead More
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন আদালত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু স্থগিতের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করেছেন। আদালত বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে নেওয়া এই পদক্ষেপ আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। শুক্রবার (২১ আগস্ট) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ম্যানহাটন আদালতের বিচারক জিনেট এ. ভার্গাস এ রায় দেন। রায়ে তিনি নীতিটিকে “স্পষ্টতই বেআইনি” বলে উল্লেখ করেন। বিচারকের মতে, নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য সামগ্রিকভাবে অভিবাসন ভিসা বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর এমন ক্ষমতা নেই। গত ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নীতির আওতায়Read More
সিলেট জেলা প্রশাসক অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে অর্থ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ফোন নম্বর হ্যাক করার ঘটনা ঘটেছে। হ্যাক করা ওই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশের মাধ্যমে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসন এ ঘটনায় সতর্কতামূলক বার্তা জারি করেছে। উক্ত নম্বর থেকে যেকোনো ধরনের আর্থিক দাবি বা প্রলোভনমূলক বার্তা পেলে তা এড়িয়ে চলার জন্য এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি জানান, শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে একটি নম্বর হ্যাক হয়। বিষয়টি জানারRead More
সিলেটে নিখোঁজের ৫দিন পর মাজারের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী দরিয়া শাহ মাজারের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে শাকিল আহমদ রাসেল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকালে লাশটি দক্ষিণ সুরমার কদমতলি ফাঁড়ির পুলিশ উদ্ধার করে। শাকিল আহমদ রাসেল ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি নওগা সদর থানার সুলতানপুর গ্রামের মো. শহিদুল ইসলামেল ছেলে। তার শ্বশুর বাড়ি সিলেটের মোগলাবাজার থানা এলাকায়। কদমতলি ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুল ইসলাম জানান- শাকিল আহমদ রাসেল একটি ওয়ার্কশপে কাজ করতেন। থাকতেন শ্বশুরবাড়িতে। তবে নেশা করতেন তিনি। প্রায়ই এভাবে লাপাত্তা হয়ে যেতেন শাকিল।Read More
সুনামগঞ্জে আ.লীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদকসহ দলটির ১৯ নেতাকর্মীকে আসামি করে নাশকতার মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টায় মামলাটি থানায় রুজু করা হয়। মামলাটির বাদী হয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের সোহাগ তালুকদার (৩৮)। নাশকতামূলক কর্মকাণ্ড ও মিছিলের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে এই মামলা হয়। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তৈয়বুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসানRead More
সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৮ মাসের এক শিশু মারা গেছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী শিশুর নাম জুহেরা। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তাকে নিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও এ রোগের উপসর্গে ১৪২ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন নার্স ও একজন কিশোরী, বাকিরা শিশু। মৃত্যুবরণকারী এই ১৪২ জনের মধ্যে ১০ জন সরাসরি হাম রোগে ও বাকিরা উপসর্গে মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবারRead More
সিলেটের পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ফলিক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই। তিনি শনিবার (২২ আগস্ট) সকাল পৌণে ৯টার দিকে সিলেট মহানগরের নয়াসড়কস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিভার ও কিডনিজনিত সমস্যা ভূগছিলেন। তিন ছেলের জনক ফলিকের বাড়ি গোলঅপগঞ্জ উপজেলার রানাপিংয়ে। সেলিম আহমদ ফলিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই বদরুল আহমদ। পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর গোলাপগঞ্জ উপজেলার রানাপিং মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। সেলিমRead More


