সিলেট জেলা প্রশাসক অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে অর্থ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ফোন নম্বর হ্যাক করার ঘটনা ঘটেছে। হ্যাক করা ওই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশের মাধ্যমে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসন এ ঘটনায় সতর্কতামূলক বার্তা জারি করেছে। উক্ত নম্বর থেকে যেকোনো ধরনের আর্থিক দাবি বা প্রলোভনমূলক বার্তা পেলে তা এড়িয়ে চলার জন্য এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি জানান, শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে একটি নম্বর হ্যাক হয়। বিষয়টি জানার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এটি পুনরুদ্ধারের কাজ চলছে।
তিনি আরও জানান, প্রতারণামূলক এ কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক করা হয়েছে, যাতে কেউ কোনো ধরনের আর্থিক ক্ষতির শিকার না হন।
জানা যায়, হ্যাক হওয়া নম্বরটি (০১৭৩০৩৩১০২২) জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের নাম্বার। ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে জরুরি প্রয়োজনে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে একজন সাংবাদিকের কাছে পাঠানো বার্তায় ১৫ হাজার টাকা জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ জানানো হয় এবং একটি বিকাশ নম্বর (০১৩৫১২২৪৯৫৫) উল্লেখ করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, এটি একটি প্রতারণামূলক চক্রের কাজ হতে পারে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed