ওসমানীনগরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ১ আরোহি নিহত, আহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেটের ওসমানীনগরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একাধিক যাত্রী গুরুতর আহত হন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল হাসান ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, “দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিকেল সাড়ে ৩টার দিকে ওসমানী মেডিকেল পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালে ৭ জনকে আহত অবস্থায় আনা হয় এবং তাদের মধ্যে একজন মারা গেছেন।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed