Main Menu

সিলেটে নিখোঁজের ৫দিন পর মাজারের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী দরিয়া শাহ মাজারের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে শাকিল আহমদ রাসেল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকালে লাশটি দক্ষিণ সুরমার কদমতলি ফাঁড়ির পুলিশ উদ্ধার করে।

শাকিল আহমদ রাসেল ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি নওগা সদর থানার সুলতানপুর গ্রামের মো. শহিদুল ইসলামেল ছেলে। তার শ্বশুর বাড়ি সিলেটের মোগলাবাজার থানা এলাকায়।

কদমতলি ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুল ইসলাম জানান- শাকিল আহমদ রাসেল একটি ওয়ার্কশপে কাজ করতেন। থাকতেন শ্বশুরবাড়িতে। তবে নেশা করতেন তিনি। প্রায়ই এভাবে লাপাত্তা হয়ে যেতেন শাকিল। এরপর ফিরে আসতেন। ৫ দিন আগে এভাবে নিখোঁজ হন। পরে শুক্রবার দুপুরে স্থানীয়রা দরিয়া শাহ মাজারের পাশে একটি পরিত্যক্ত ঘরে একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে বিকাল ৩টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধারের পর সেটি শাকিলের বলে শনাক্ত হয়।

এসআই মফিজ জানান- প্রাথমিকভাবে মনে হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায়ই মারা গেছে ওই যুবক। শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে ময়না তদন্ত হচ্ছে, রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share





Related News

Comments are Closed