সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৮ মাসের এক শিশু মারা গেছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী শিশুর নাম জুহেরা। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।
তাকে নিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও এ রোগের উপসর্গে ১৪২ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন নার্স ও একজন কিশোরী, বাকিরা শিশু।
মৃত্যুবরণকারী এই ১৪২ জনের মধ্যে ১০ জন সরাসরি হাম রোগে ও বাকিরা উপসর্গে মারা গেছেন।
শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের লক্ষণ নিয়ে সিলেট বিভাগের ৩৬ জন আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ৩২৬ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন চিকিৎসাধীন আছেন।
এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর (১ জানুয়ারি হতে) সিলেট বিভাগে মোট ১ হাজার ৮ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে ৩৬৪ জন, সিলেটে ৩৩৬ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও হবিগঞ্জে ১৫০ জন।
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪২১
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়েRead More
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭
স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যুRead More



Comments are Closed