সুনামগঞ্জে আ.লীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদকসহ দলটির ১৯ নেতাকর্মীকে আসামি করে নাশকতার মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টায় মামলাটি থানায় রুজু করা হয়। মামলাটির বাদী হয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের সোহাগ তালুকদার (৩৮)।
নাশকতামূলক কর্মকাণ্ড ও মিছিলের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে এই মামলা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তৈয়বুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিব, সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়েত জামিল এবং বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সভাপতি খালেদ তালুকদার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ১ নম্বর সলুকাবাদ ইউনিয়নের রসুলপুর এলাকায় জামিয়া আবু হুরাইরা (রা.) এতিমখানা মাদ্রাসা সংলগ্ন এলাকায় আসামিরা নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামএ তথ্য নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মো. আকতার হোসেনের ওপর ন্যস্ত করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed