বৈশাখী নিউজ ২৪
ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন তিন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দিনগত রাত সাড়ে তিনটা নাগাদ জেলা মহিলা হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালের তিন তলার একটি ভেন্টিলেটর আচমকা বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে পুরো কেয়ার ইউনিটে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের সময় ওই বিশেষ ইউনিটে মোট ৩৯ জন নবজাতক ভর্তি ছিল। আগুন লাগার পরপরই দ্রুত সেখানে উপস্থিত হন চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্য কর্মচারীরা। তারা দ্রুত মেডিকেল সরঞ্জাম বিচ্ছিন্ন করে একে একেRead More
মৌলভীবাজারে বিএনপির সহ-সাধারণ সম্পাদককে বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে স্লোগান ও দুই যুবককে মারধরের অভিযোগে আলমাছ মিয়া নামে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) উপজেলার জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, বহিষ্কৃত আলমাছ মিয়া কুলাউড়া উপজেলা বিএনপির জয়চন্ডী ইউনিয়ন কমিটির সহ-সাধারণ সম্পাদক। তিনি জয়চন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। সূত্র জানায়, শনিবার (২২ আগস্ট) জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মোহিতুর রহমান স্বাক্ষরিতRead More
জৈন্তাপুরে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে বাস চাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত তাসনিম ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। আহতরা হলেন—মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী তার বোন ও ভাগনিদের নিয়ে ঢাকা থেকে সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা একটিRead More
সিলেটে গভীর রাতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১টার দিকে নগরীর শাহপরান (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান থানাধীন ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, রাতে এলাকার এক ব্যক্তি তাকে ফোন করে জানান, তার বাবাকে কে বা কারা আটকে রেখেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনিRead More
সিলেট নগরী থেকে ৩ দিন ধরে নিখোঁজ বিপ্লব দেব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের চৌকিদেখী এলাকা থেকে বিপ্লব দেব (৫১) নামক এক ব্যক্তি ৩ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। তিনি সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের চৌকিদেখী এলাকার বাসিন্দা শচীন্দ্র মোহন দেব এর ছেলে। গত ২০ আগস্ট বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে চৌকিদেখি রাস্তার মোড়ে যান। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজে না পেয়ে তার স্ত্রী তৃপ্তি নাগ তিন্নি (৩৭) বাদী হয়ে ২২ আগস্ট শনিবার এসএমপির এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১০০২। সাধারণ ডায়েরী সূত্রে জানাRead More
শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজান হলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন পদে রদবদল করেছে সরকার। জেলার বর্তমান সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. নোমান মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের দুই কর্মকর্তাকেRead More
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, ১০ গ্রাম প্লাবিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের চাকমাঘাট ব্যারাজ খুলে দেওয়ার ফলে রোববার (২৩ আগস্ট) ভোরে হঠাৎ নদীর পানি বৃদ্ধি পায়। এতে দেড় মাসের ব্যবধানে একই স্থানে পুনরায় বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি লোকালয়ে ঢুকছে। বিকেলের মধ্যে কালীগঞ্জসহ অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে, যার ফলে তলিয়ে গেছে শত শত একর জমির ধান ও শাকসবজি। এছাড়া হবিগঞ্জ-মিরপুর সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতRead More
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক সন্ত্রাসী হামলায় রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামক একটি রেস্তোরাঁয় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলায় অপর এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই ফাস্টফুড দোকানে কাজ করছিলেন দুই বাংলাদেশি যুবক। হঠাৎ এক সশস্ত্র দুর্বৃত্ত দোকানে ঢুকে অতর্কিতে গুলি চালায়। এতে একজনের পায়ে এবং রাজুর বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় উভয়কে দ্রুত ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়েRead More
প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন মোল্লা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন মোঃ নয়ন মোল্লা নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা। যাবার সময় প্রবাসীর জমানো প্রায় এক কোটি ১০ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালংকার সাথে নিয়ে যায় স্ত্রী হাফসা বেগম। রবিবার (২৩ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এসে এমন অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী মোঃ লুৎফর রহমান। এব্যাপারে ভুক্তভোগী লুৎফর রহমান নরসিংদী মডেল থানা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিল বরাবর নয়ন মোল্লার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা যায়, প্রবাস থেকে ফিরে জমি সংক্রান্ত বিরোধেরRead More
দক্ষিণ সুরমায় ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নকল সিগারেট বিক্রয় ও মজুদের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। রোববার (২৩ আগস্ট) দক্ষিণ সুরমার জালালপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানভীর হোসাইন সজীব। সূত্র জানায়, রোববার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ৩টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১৯ হাজার ৪০০Read More


