বৈশাখী নিউজ ২৪
সুনামগঞ্জে নিখোঁজের ৩দিন পর নদীতে মিলল গৃহকর্মীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার রজনীগঞ্জ এলাকায় কালনী নদী থেকে তিনদিন ধরে নিখোঁজ থাকা লাকি বেগম (৩০) নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) বিকেলে টানাখালি এলাকার কালনী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিহত লাকি বেগম জেলার দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আব্দুস শহিদ মিয়ার মেয়ে। পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত লাকি বেগমের বাবা-মা ও ভাই ইতঃপূর্বে মৃত্যুবরণ করেছেন। নিঃসন্তান এতিম ও অসহায় লাকি বেগম বিবাহবিচ্ছেদের পর স্বজনদের আশ্রয়ে থাকতেন। গত ১১Read More
সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাইড্রলিক ট্রাকের ধাক্কায় হাসান মিয়া গুলাল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) বেলা দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মিয়া গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মিয়া মোটরসাইকেলে করে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে সিলেটগামী একটি হাইড্রলিক ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণাRead More
কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে সন্তানকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ডের রায়
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রতিবেশীকে মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের কন্যা সন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় বাবা শরীফ আলীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর পূর্ব ভানুবিল গ্রামে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছর বয়সী শিশু রুনা বেগমকে ধারালো দা দিয়েRead More
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৪ মার্চ থেকে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল। সোমবার (২৪ আগস্ট) এ সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তবে নতুন বছরেRead More
বিয়ানীবাজারে যমুনা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজারে অভিযান চালিয়ে ‘যমুনা বেকারি’কে ৫০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) বিকালে এ জরিমানা করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে হাবিবা মজুমদার। সূত্র জানায়, সোমবার বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ্য আদালতের বিচারক উম্মে হাবিবা মজুমদারের নেতৃত্বে উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজারে অভিযান চালিয়ে বিএসটিআই-এর অনুমোদন না থাকা, উৎপাদনের তারিখের আগেই পণ্য বাজারজাতকরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক পদার্থ ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে বিএসটিআই-এর প্রতিনিধি দল ভ্রাম্যমাণRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ৯৩৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২টি শিশু। সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৩৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশুRead More
সিলেট সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকার চোরাচালান পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সোমবার (২৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট ও প্রতাপপুর বিওপিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা, প্রসাধনী সামগ্রী এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ ট্রাউজার জব্দ করা হয়। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তাRead More
জগন্নাথপুরে ঘরে ঢুকে হাত-পা বেঁধে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘরে ঢুকে হাত-পা বেঁধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। র্যাব সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা এক কিশোরী গত ১১ এপ্রিল বিকেলে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় তার পিতা-মাতা বাড়ির বাইরে থাকায় সেই সুযোগে প্রতিবেশী বিল্লাল উদ্দিনের পুত্র জিবলু মিয়া (২২) ঘরে প্রবেশ করে কিশোরীর হাত-মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় আসামি বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে কিশোরীর মা তাকে দেখতে পান। পরে ঘরে গিয়ে কিশোরীকে হাত বাঁধা ও বিবস্ত্র অবস্থায় দেখতেRead More
শান্তিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় আনসার সদস্য নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) ভোর ৬টায় শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাঘটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি ঢাকা জোনে কর্মরত একজন আনসার সদস্য, চলতি বছর আনসার ও ভিডিপি সমাবেশে মহাপরিচালকের পদক লাভ করেন। জামালগঞ্জ ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন কিছুদিন পূর্বে গ্রামের বাড়িতে ছুটিতে আসেন। আজ সকালে মোটরসাইকেলযোগে নানা বাড়ি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে সুনামগঞ্জের ডাবর পয়েন্টে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনারRead More
সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির আহমদ নামে ১০ মাস ১৫ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও রুবেলা রোগের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া সাব্বির আহমদ হবিগঞ্জের নবীগঞ্জ সদর এলাকার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০Read More


