বৈশাখী নিউজ ২৪
ঢাকার বিমানবন্দর থেকে জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: ওমান থেকে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। নিখোঁজ ওই প্রবাসীর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। স্বজনরা জানিয়েছেন, ওই প্রবাসী মানসিক সমস্যায় ভুগছিলেন। ফলে উদ্বেগ আর উৎকষ্ঠায় দিন কাটছে পরিবারের লোকজনের। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর পর গত ২০ সেপ্টেম্বর ওমানের মাসকাট থেকে ওমান এয়ারের ‘WY-497’ ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন সুজন। তাঁকে গ্রামেরবাড়িতে নিতে আসতে পরিবারের সদস্যরা ঢাকা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। কিন্তু নির্ধারিতRead More
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নির্দেশনার আওতায় সিলেট বিভাগের বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তাও জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’ সভার রেকর্ড অব ডিসকাশনসের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। পরে নির্দেশনা বাস্তবায়নে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত ‘কোর কমিটি’ সভার রেকর্ড অবRead More
মার্কিন ভিসার শর্ত ভাঙলেই স্থায়ী নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিসা-সংক্রান্ত বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস। বার্তায় বলা হয়, মার্কিন ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। দেশটিতে প্রবেশের সময় একজন ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন এবং তার ওপর কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা। দূতাবাস জানায়, কেউ অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিতRead More
শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে “স্মরণে বাউল করিম” এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় শারদা হল মহড়া কক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সিলেট জেলা সভাপতি নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক জান্নাত আরা খান, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি জহর সিংহ। প্রারম্ভিক বক্তব্য রাখেনRead More
মুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক: অ্যাডভোকেট জুবায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুফাসসিরগণ হলেন পথহারা জাতির পথপ্রদর্শক। সঠিক পথের সন্ধান দেওয়া জাতির প্রতি মুফাসসিরদের কোনো দয়া নয়, বরং দায়িত্ব। মুফাসসিররা জাতির রাহবার। অতীতে যারা এ দায়িত্ব পালন করেছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। তারা কারও চোখ রাঙানিকে পরোয়া করেননি; প্রয়োজনে আল্লাহর পথে জীবনও কুরবানি করেছেন। দ্বীন প্রচারের কাজে বাধা আসবেই, সেই বাধা মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, তাফসির মাহফিল থেকে জনগণ যে রূহানী খোরাক প্রত্যাশা করে, সেRead More
কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির
বৈশাখী নিউজ ডেস্ক: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, দেশ যখন একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি চক্র দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার অপতৎপরতা চালাচ্ছে। কিন্তু জনগণ ও সচেতন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের এই চক্রান্ত কখনই সফল হবে না। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে “পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে” সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্টিRead More
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে দুর্ঘটনাটি ঘটে। এরপর ওই নারীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোরে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তিনি মারা যান। নিহত রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তিনি কালীগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকালের দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। ট্রেন ছাড়ার মুহূর্তে রাবেয়াRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: পরপর দুইবার দাম বাড়ানোর পর এবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি (পাকা) স্বর্ণ ও রূপার দাম কমায় দেশের বাজারেও স্বর্ণ-রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১Read More
হামের উপসর্গে আরও ৩ প্রাণহানি, আক্রান্ত ১,০৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৪টি শিশু। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৮৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১টি শিশু প্রাণRead More
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৪৩২ জন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগেই (সিটি করপোরেশন বাদে) দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন এবং খুলনা বিভাগে ৫ জন রয়েছেন। অন্যদিকে, নতুন আক্রান্তদেরRead More


