Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ছাতকের পল্লীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৬০

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। ভয়াবহতা ও অরাজকতার চিত্র দেখে আতঙ্কে ঘর তালাবদ্ধ করে সরে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, আমেরতল গ্রামের দুই প্রভাবশালী পক্ষ—একটি এডভোকেট মনির উদ্দিনের নেতৃত্বাধীন গ্রুপ এবং অপরটি কফিল উদ্দিনের গ্রুপ—দীর্ঘদিন ধরে নানা বিরোধে জড়িয়ে আছে। এলাকার আধিপত্য, মামলাজট, ব্যক্তিগত শত্রুতা, সামাজিক প্রভাব এবংRead More


জৈন্তাপুরে ভারতীয় ২১ বস্তা চা-পাতা সহ আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ চেক পোষ্ট অভিযান পরিচালনা করে ভারতীয় ২১ বস্তা চা-পাতা সহ ১ ব্যক্তিকে আটক করেছে। পুলিশ সূত্র জানায়, সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় ২৩ মে শনিবার দুপুর ১টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় চেক পোষ্ট এলাকায় ১টি নীল রংয়ের এইচ পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশী করে পিকআপে থাকা ভারতীয় ২১ বস্তা চা-পাতা সহ ১জনকে আটক করা হয়। আটককৃত মো: আলম মিয়া (৩৫) কানাইঘাট উপজেলার বড়বন্দ গ্রামের মৃত আব্দুস সামাদএর ছেলে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্তRead More


সিলেটে কিশোরীকে ধর্ষণ: ‘চাচা’সহ ২ জন কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুরে কিশোরীর মা আটককৃত দুইজনকে আসামি করে জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, মামলার পর আটক সালমান শাহ (৩২) ও আলী হোসেন (৩০) কে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক দুইজনের মধ্যে একজন ভুক্তভোগীর দূরসম্পর্কের চাচা। ওই ব্যক্তির মাধ্যমেই অপর আসামির সঙ্গে কিশোরীর পরিচয় ও যোগাযোগ তৈরি হয় বলে জানায় পুলিশ। জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কিশোরী বর্তমানেRead More


ঈদযাত্রার শুরুতে সড়কে ঝড়ল ১২ প্রাণ

বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপনের জন্য ঢাকা ছাড়তে শুরু করেছেন লোকজন। শনিবার (২৩ মে) ছিল ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন। এদিন ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই যাত্রা। এ ছাড়া, সড়ক পথ ও নৌপথে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। আর এতে সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চাপ। বেড়েছে দুর্ঘটনাও। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুষ্টিয়ায় চারজন, দিনাজপুরে তিনজন, যশোরে তিনজন, ফরিদপুরে একজন ও গাজিপুরেRead More


সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার সংলগ্ন হাওরে হাঁস ছাড়তে গিয়ে বজ্রপাতে শফিক মিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুড়িরগাঁও এ ঘটনা ঘটে। নিহত শফিক চন্দ্রপুর গ্রামের মৃত বিরাজ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দুপুরে হাওরে হাঁস ছাড়তে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। Post Views: 102


হবিগঞ্জে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও মাধবপুর উপজেলা পৃথক দুটি অগ্নিকাণ্ডে অটোরিকশার গ্যারেজ, পার্টসের দোকান ও একটি ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার(২৩ মে) সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে সুমনা ট্রেডার্সে আগুনের সূত্রপাত হয়ে পাশের বিধান ট্রেডার্সে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৩টি ব্যাটারিচালিত অটোরিকশা, ব্যাটারি ও বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে, ভোররাতে মাধবপুর উপজেলারRead More


গণপরিবহন চালকদের জন্য সতর্কবার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: গণপরিবহন চালকদের কর্মঘণ্টা নিয়ে সতর্কবার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা কমাতে চালকদের বিশেষ এ নির্দেশনা মেনে চলতে বলেছে। শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম দিয়ে আরো সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশিRead More


কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। ঘটনাস্থলেই নিহত যুবক নাবিল হোসেন (২৮) খোকসার কমলাপুরের জুনাইয়েদ হোসেনের ছেলে। নিহত অন্য একজন নারী ও একজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতরা উপজেলা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল, আর বালুভর্তি ডাম্পট্রাক রাজবাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ডাম্পট্রাক সামনে থেকে বাসটিকে ধাক্কাRead More


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে দিন দিন হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছেই। হাম ও হামের বিভিন্ন জটিল উপসর্গে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩টি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই শিশুদের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সবশেষ এই ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২ হাজার ১৩২টি শিশুর শরীরে নতুনRead More


ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

পর্যটন ডেস্ক: নির্দিষ্ট ক্যাটাগরির পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য বিশ্বের ৩৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে এসব দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সই হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২ থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাসপোর্টের ধরন ও দেশগুলোর সঙ্গে চুক্তির শর্তের ওপর ভিত্তি করে এই সুবিধা প্রধানত তিনটি ভাগে বিভক্ত। সরকারি (অফিসিয়াল) ও কূটনৈতিক (ডিপ্লোমেটিক) পাসপোর্টধারী এবং সাধারণ পাসপোর্টধারীরা এই সুবিধার আওতায় পড়বেন। প্রথম ক্যাটাগরিতে অফিশিয়ালRead More


Manual1 Ad Code
Manual4 Ad Code